ছবি: সংগৃহীত
বিনোদন

ঋতুপর্ণাকে উপদেশ দিলেন শ্রীলেখা

সান নিউজ ডেস্ক: টলিউডের লাস্যময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বছর জুড়েই আলোচনায় থাকেন তিনি। সামাজিক মিডিয়াতে বেশ সক্রিয় এ অভিনেত্রী। সব বিষয়েই কথা বলতে দেখা যায় তাকে।

আরও পড়ুন: আম্মুর জন্য পাত্র খুঁজছি

এবার টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে আক্রমণ শানালেন শ্রীলেখা। এমনিতে দুই অভিনেত্রীর সম্পর্ক আদায় কাঁচকলা! এর আগে ঋতুপর্ণার বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ এনেছেন শ্রীলেখা। এবার এসএসসি দুর্নীতি নিয়ে ঋতুপর্ণার ভাবলেশহীন প্রতিক্রিয়ার সমালোচনায় শ্রীলেখা। হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বামপন্থি শ্রীলেখা রাজনৈতিক বিষয় নিয়ে বরাবরই সরব। এসএসসি দুর্নীতিকাণ্ড নিয়ে মমতা সরকারকে একহাত নিয়ে ছাড়েননি। এবার তার নিশানায় ঋতুপর্ণা। কেন?

তবে সম্প্রতি এক সংবাদমাধ্যমের তরফে ঋতুপর্ণার কাছে এসএসসি দুর্নীতি নিয়ে তার মতামতা জানতে চাওয়া হয়েছিল। জবাবে অভিনেত্রী বলেন, ‘বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। একটু সময় নিয়ে ভেবে উত্তর দেব’। সিনিয়র অভিনেত্রীর এহেন গা বাঁচানো জবাবে আপত্তি শ্রীলেখার।

ঋতুপর্ণার সেই বয়ানের স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, 'এই পোস্টটা অন্তত পার্সোনাল ভেবো না ঋতু (ঋতুপর্ণা)। জানি তুমি সিনিয়র, অনেক বেশি সফল আমার থেকে, তোমার পরিচিতের সংখ্যার শেষ নেই এবং তারা খুব পাওয়ারফুল। কিন্তু রাজ্যের এ অবস্থায় এই উত্তরটা… জীবনটা শুধু একা বাঁচার নয়, শুধু নিজের লাভের কথা ভাবা নয়, তার থেকে অনেকটা বড়।

একটু সময় নিয়ে দেখো এসব চাকরি না পাওয়া ছেলেমেয়েদের কষ্ট, যদি উত্তর খুঁজে পাও। ভালো দেখো'।

আরও পড়ুন: ছাত্রকে বিয়ে করে ভাইরাল শিক্ষিকা

এমন পোস্টের জন্য তাকে ‘ভুগতে হবে’ এ কথা জানাতেও ভোলেননি শ্রীলেখা। এই পোস্টের জন্য অনেকই শ্রীলেখার সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন। কেউ লিখেছেন, ‘অকপট সত্যি বলার জন্য সাহস লাগে, আর সেটি সবার মধ্যে থাকে না। তোমার মধ্যে আছে বলেই তুমি সবার থেকে আলাদা’।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই রাজ্য সরকারের তরফে ‘বঙ্গভূষণ’ সম্মান পেয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা