প্রিয়াংকা চোপড়া
বিনোদন

সব সময় আমার স্বামীর জামাকাপড় পরি

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। ভালোবেসে বিয়ে করেছেন বয়সে ছোট মার্কিন গায়ক নিক জোনাসকে। বিয়ের পর মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছেন। কাজ করছেন হলিউডেও।

আরও পড়ুন: এখন কাউকে বিশ্বাস করি না

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় প্রিয়াঙ্কা। বিশেষ করে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে বিভিন্ন আনন্দের মুহূর্তের ছবি পোস্ট করেন। অনেক সময় স্বামীর পোশাক পরেও তাকে দেখা যায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রিয়াঙ্কা। বলিউডের ‘দেশি গার্ল’খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘আমি সব সময় আমার স্বামীর জামাকাপড় পরি। জুতাটা পরতে পারি না তার কারণ তা আমার মাপের নয়। আমি তার জ্যাকেট থেকে শুরু করে সানগ্লাস সব চুরি করে নিই। তার পোশাকের সংগ্রহ খুবই সুন্দর।’

প্রিয়াঙ্কা ও নিক জোনাস ২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হয়েছিলেন। এরপর তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিষ্টান মতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি।

আরও পড়ুন: প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সম্পর্ক তিক্ত ন.

গত ২১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে প্রিয়াঙ্কা সারোগেসির মাধ্যমে মা হওয়ার খবর দেন। এই তারকা দম্পতি মেয়ের নাম রেখেছেন মালতী মেরী চোপড়া জোনাস।

বর্তমানে হলিউডের একাধিক প্রজেক্ট নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা। মুক্তির অপেক্ষায় তার ‘ইটস অল কামিং ব্যাক টু মি’ সিনেমাটি। এছাড়া অ্যামাজনের ‘সিটাডেল’ সিরিজের শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা