সিনেমাতে ফিরছেন কাজল
বিনোদন

সিনেমাতে ফিরছেন কাজল

সান নিউজ ডেস্ক : দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। গত এপ্রিলে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। মা হওয়ার কারণে দীর্ঘদিন সিনেমা থেকে বিরতিতে তিনি। তবে খুব শিগগির লাইট, ক্যামেরা ও অ্যাকশনের জগতে ফিরছেন কাজল।

আরও পড়ুন: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি

সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়ার সঙ্গে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে লাইভ চ্যাট শো-তে হজির হয়েছিলেন কাজল। এই সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। ‘মাগাধীরা’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী জানান, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ‘ইন্ডিয়ান টু’ সিনেমার শুটিং শুরু করবেন তিনি।

জানা গেছে, শংকর পরিচালিত ‘ইন্ডিয়ান টু’ সিনেমার ৬০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। মাঝে শুটিং সেটে দুর্ঘটনায় হতাহতের ঘটনার কারণে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রাখা হয়েছিল। তবে ফের শুটিং শুরুর পরিকল্পনা করেছেন নির্মাতারা। এর মধ্যে দিয়ে কাজলও শুটিংয়ে ফিরছেন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কমল হাসান।

আরও পড়ুন: গাজায় ইসরাইলি হামলায় নিহত ২

কাজল আগরওয়াল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হে সিনামিকা’। তামিল ভাষার এই সিনেমায় আরো অভিনয় করেছেন দুলকার সালমান ও অদিতি রাও হায়দারি। ‘ইন্ডিয়ান টু’ ছাড়াও তামিল ভাষার ‘কারুনগাপ্যম’ ও ‘ঘোস্টি’ সিনেমায় দেখা যাবে কাজলকে। হিন্দি ভাষার ‘উমা’ সিনেমাতেও অভিনয় করছেন এই অভিনেত্রী।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা