ঢাকায় চলছে ‘বুলেট ট্রেন’
বিনোদন

ঢাকায় চলছে ‘বুলেট ট্রেন’

বিনোদন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে বিখ্যাত জাপানি উপন্যাস ‘মারিয়া বিটল্’ অবলম্বনে নির্মিত ছবি ‘বুলেট ট্রেন’।

আরও পড়ুন : সিম্পল লিভিং হাই থিংকিং

শুক্রবার (৫ আগস্ট) হলিউডের সাম্প্রতিক আলোচিত এ ছবিটি ঢাকার স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন ‘ডেড পুল ২’ এবং ‘ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস’ খ্যাত পরিচালক ডেভিড লিচ।

সূর্য উদয়ের দেশ জাপানের টোকিও শহর থেকে মরিওকা শহরের ট্রেন স্টপেজ পর্যন্ত চলা একটি বুলেট ট্রেনের মধ্যে দেখা হবে পাঁচজন ভাড়াটে খুনির।

তারা নিজ নিজ মিশন নিয়ে বুলেট ট্রেনে ওঠে। কিন্তু এক সময় বোঝা যায়, তাদের কাজ পরস্পরের সঙ্গে জড়িত। তখনই শুরু হয় তুলকালাম কাণ্ড।

আরও পড়ুন : সিম্পল লিভিং হাই থিংকিং

ব্র্যাড পিট পাঁচ ভাড়াটে খুনির মধ্যে অন্যতম একজন। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ব্র্যাড পিট অভিনীত ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’। এ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য অস্কার জিতেছিলেন তিনি।

ছুটে চলেছ বুলেট ট্রেন, ঘটছে ভয়ানক সব ঘটনা। আর সেই ট্রেনে ব্র্যাড পিটের সঙ্গে সওয়ার হলেন স্যান্ড্রা বুলক। আর এটিই হতে যাচ্ছে ব্র্যাড পিটের সঙ্গে এ নায়িকার প্রথম ছবি। এর আগে ‘ওশানস ১১’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করলেও একই ছবিতে ছিলেন না তারা।

আরও পড়ুন : অভিজ্ঞদের ব্যাটে বাংলাদেশের সংগ্রহ ৩০৩

মুভিটিতে আরও অভিনয় করেছেন- লেডি গাগা, জো কিং, অ্যারন টেইলর জনসন, ব্রায়ান টাই হেনরি, যাজি বিটজ, মাইকেল শ্যানন, লোগান লরম্যান, মাসি ওকা ও অ্যান্ড্রু কোজি।

জানা যায়, ছবির ৯৫ শতাংশ ফিজিক্যাল স্টান্ট ব্র্যাড নিজেই করেছেন। শুধু স্টান্ট নয়, অ্যাকশন এবং ফাইট সিকোয়েন্সও ‘পারফর্ম’ করেছেন তিনি। সেই পারফরম্যান্স পর্দায় কীভাবে ফুটে উঠেছে তা দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন অগণিত দর্শক।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা