আলিয়া ভাট
বিনোদন

আলিয়ার সিনেমা বয়কটের ডাক

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। বলিউডের প্রথম সারির সুন্দরীদের মধ্যে আলিয়াও অন্যতম। তার অভিনয়ের জাদুতে মুগ্ধ ভক্তরা।

আরও পড়ুন: মোস্ট ওয়ান্টেড’ রাশমিকা

এবার আলিয়া ভাটের ‘ডার্লিং’ বয়কটের আওয়াজ উঠেছে সোশ্যাল মিডিয়াতে। সিনেমাটি পুরুষদের উপর অত্যাচারকে প্রোমোট করছে- এমন অভিযোগ এনে এই বয়কটের ডাক দেওয়া হচ্ছে।

অভিযোগ করা হচ্ছে, সিনেমাটিতে পুরুষদের দুর্বল ও ছোট করে দেখানো হচ্ছে। এসব অভিযোগ উঠলেও নিজের প্রযোজনায় তৈরি প্রথম সিনেমা নিয়ে দারুণ উচ্ছ্বসিত আলিয়া। সিনেমাটির ট্রেলার প্রকাশ্যে আসার পর তো বলিউডে আলিয়াকে নিয়ে হইচই পড়ে গেছে। অনেকে বলছেন, এভাবে আলিয়াকে আগে দেখা যায়নি।

প্রসঙ্গত, আলিয়া ভাটের রূপালী পর্দায় অভিনয়ের সূচনা ঘটে ছয় বছর বয়সে, ১৯৯৯ সালে শিশুশিল্পীর ভূমিকায়, তনুজা চন্দ্র পরিচালিত নাট্যধর্মী সংঘর্ষ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। এই চলচ্চিত্রে ভাটের সহ-শিল্পী ছিলেন, অক্ষয় কুমার ও প্রীতি জিন্টা, যেখানে ভাট জিন্টার শৈশব চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রটি বক্স অফিসে প্রায় ₹৫০ মিলিয়ন আয় করে।

আরও পড়ুন: আমি মনের কথা বলতে পারি

২০১২ সালে, ভাট চলচ্চিত্রে সর্বপ্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধবনের বিপরীতে, করণ জোহর পরিচালিত স্টুডেন্ট অব দ্য ইয়ার চলচ্চিত্রে। এ চলচ্চিত্রে তিনি শানায়া সিংহানিয়া চরিত্রে উপস্থিত হয়েছেন। চলচ্চিত্রে শানায়া একজন অত্যাধুনিক কিশোরী, যিনি ধবনের চরিত্রের সঙ্গে সম্পর্কে লিপ্ত হন আবার অন্য চরিত্র মালহোত্রার প্রতিও এক পর্যায়ে আকৃষ্ট হয়ে পড়েন।

বলিউড হাঙ্গামার তরণ আদর্শ, ভাটের অভিনয় কর্মক্ষমতা সম্পর্কে উল্লেখ করেছেন, "আলিয়ার চরিত্র কাভি খুশি কাভি গাম... (২০০১) চলচ্চিত্রে কারিনা কাপুরের অভিনয় স্মরণ করিয়ে দেয়। আড়ম্বরপূর্ণ, অভিজাত, রূপালী চামচ মুখে জন্মগ্রহণকারী, যে কিনা শুধু তার পোশাক-ব্যাগ জাঁকালভাবে প্রদর্শন করতে পছন্দ করে আর ভালোবাসে ঐশ্বর্যের বহিঃপ্রকাশ ঘটাতে। অত্যন্ত বিচ্ছুরিতভাবে, আলিয়া একটি অতি-আত্মবিশ্বাসী চরিত্রে আত্মপ্রকাশ করেছেন।

আরও পড়ুন: বিতর্ক উসকে দিতে ওস্তাদ!

গত ১৪ এপ্রিল জীবনের নতুন অধ্যায় শুরু করেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। এর আড়াই মাস পরই আলিয়া ঘোষণা দেন- মা হতে যাচ্ছেন তিনি। ‘ডার্লিং’ সিনেমাটি আজই মুক্তি পাবে নেটফ্লিক্সে।

রণবীর কাপুরের সঙ্গে অভিনেত্রীর 'ব্রহ্মাস্ত্র সিনেমাটিও মুক্তি পাবে শিগগিরই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা