আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহিত
বিনোদন

‘আপনাদের মূল্যবান সময় ব্যয় করে উপদেশ দিতে আসবেন না’: বাঁধন

বিনোদন ডেস্ক

নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’-তে অভিনয়ের পর সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে সেই সমালোচনার জবাব দিয়েছেন নিজের ভাষায়। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার জীবন বা সিদ্ধান্ত নিয়ে অযাচিত উপদেশের প্রয়োজন নেই।

শনিবার (২ আগস্ট) দুপুরে ফেসবুকে সিনেমাটির মহরতের একটি ছবি শেয়ার করে বাঁধন লেখেন, ‘একটা বিষয় আমি বিশ্বাস করি, আমার সংসারের খরচ তো কেউ দেয় না, আমার জীবনটাও কেউ যাপন করে না। সুতরাং, দয়া করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাকে উপদেশ দিতে আসবেন না। যাদের উপদেশ আমি বিশ্বাস করি, সম্মান করি, সেরকম মানুষ আমার জীবনে আছে।’

পোস্টে তিনি জানান, ‘গুলশানের চামেলী’ সিনেমায় কাজ করার সিদ্ধান্ত তার জন্য সহজ ছিল না। তবে গল্পটি ভালো লাগার পাশাপাশি শুরু থেকেই নির্মাতা ও পুরো টিমের সম্মান ও সহযোগিতা তাকে কাজটি করতে উৎসাহিত করেছে।

অভিনয়জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বাঁধন বলেন, দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন নির্মাতা ও প্রযোজকের সঙ্গে কাজ করে তিনি অনেক কিছু শিখেছেন। কিছু অভিজ্ঞতা সুখকর ছিল, কিছু ছিল কঠিন, তবে সব মিলিয়েই আজকের অবস্থানে পৌঁছেছেন।

পোস্টের শেষাংশে নিজের বর্তমান জীবন নিয়েও সন্তুষ্টির কথা জানান অভিনেত্রী। তিনি লেখেন, ‘আমি আমার জীবন নিয়ে সুখী। ইনশাআল্লাহ, সময়ের সঙ্গে সঙ্গে আমি এগিয়ে যাব এবং আরও সুখী হবো।’

সম্প্রতি পরিচালক মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’-তে যুক্ত হওয়ার খবর প্রকাশের পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন, আন্তর্জাতিকভাবে প্রশংসিত ‘রেহানা মরিয়ম নূর’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর মতো কাজের পর কেন তিনি একটি বাণিজ্যিক ধারার সিনেমায় অভিনয় করছেন। সেই সমালোচনার প্রেক্ষিতেই সামাজিক মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেন বাঁধন।

উল্লেখ্য, ‘গুলশানের চামেলী’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। এছাড়া সিনেমাটিতে রয়েছেন আমিন হান, ওমর সানী, রোজিনা, আশীষ খন্দকারসহ আরও অনেকে। চলতি বছরের শেষ দিকে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের র...

কোহলির অবিশ্বাস্য ইনিংসে যত রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড়...

হাসনাতের ‘গণভিক্ষা’ কর্মসূচির ডাক

বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা অনাহারে রয়েছেন—এমন দাবি তুলে তাদের...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অ...

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা হয়রানি হবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানির শিকার হবেন না বলে দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা