রিয়াজ
বিনোদন

হলিউডের ছবি রেখে সবাই বাংলা সিনেমা দেখছে

সান নিউজ ডেস্ক: লোকজন হলিউডের সিনেমা রেখে বাংলা সিনেমা লাইন ধরে দেখেছে, সামনে এমন দৃশ্য নিয়মিত হবে বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক রিয়াজ।

আরও পড়ুন: ক্রোমে হতে পারে সাইবার অ্যাটাক!

তিনি বলেন, আমাদের এখানে অনেক গুণী শিল্পী এসেছেন, ছোট বড়রা এসেছেন। আমরা সবাই মিলে আনন্দ করছি। এটা আমাদের অনেক বড় সাকসেসফুল একটা অ্যারেঞ্জমেন্ট।

শনিবার (১৪ জানুয়ারি) নরসিংদীর মাধবদীর একটি রিসোর্টে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজনে এই মন্তব্য করেন তিনি।

ইলিয়াস কাঞ্চন-নিপুণ কমিটি নিয়ে তিনি বলেন, এই কমিটি অ্যাকটিভ। বিগত দিনে যা যা করেছি খুবই দায়িত্বের সঙ্গে করেছি। আপনারা দেখেছেন যে আনন্দের দিনেও পুরনো শিল্পীদের, হারিয়ে যাওয়া নক্ষত্রদের আমাদের মাঝে রেখেছি। আপনারা দেখেছেন আমরা সকল কিংবদন্তি শিল্পীদের স্মরণ করেছি তাদের বিলবোর্ড সাজিয়ে। আমার কাছে মনে হয় যে আমরা চেষ্টা করেছি। আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করেছি।

আরও পড়ুন: সব রেকর্ড ভাঙতে চলেছে ‘পাঠান’!

তিনি আরও বলেন, গত বছর আমাদের বেশকিছু সিনেমা ভালো গেছে। লোকজন হলিউডের ছবি রেখে আমাদের ছবি দেখেছে, লাইন দিয়ে বাংলা ছবি দেখছে। আমি সেসব শিল্পীদের, পরিচালকদের ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এরকম ইন্ডাস্ট্রি, এরকম হাউজফুল দেখতে চাই।

প্রসঙ্গত, রিয়াজকে প্রণয়, মারপিট ও নাট্যসহ বিভিন্ন ধরনের চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়। তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন, তন্মধ্যে রয়েছে তিনবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সাতবার মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা