বিনোদন

দুরন্ত টিভিতে আরও ৪ বছর ‘সিসিমপুর‘

বিনোদন ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় শিশুতোষ সিরিজ সিসিমপুর আগামী আরও চার বছর দেশের একমাত্র শিশুতোষ চ্যানেল দুরন্ত টিভিতে সম্প্রচারিত হবে। ইউএসএআইডি- বাংলাদেশের আর্থিক সহযোহিতায় নির্মিত সিসিমপুর ২০১৯ সাল থেকে সপ্তাহের প্রতিদিন চ্যানেলটিতে প্রচারিত হয়ে আসছে।

আরও পড়ুন: ঢাকায় ভক্তদের মুখোমুখি শ্রীলেখা

এ উপলক্ষে ১৬ জানুয়ারি সিসিমপুর কার্যালয়ে সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ এবং দুরন্ত টেলিভিশনের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম এবং দুরন্ত টেলিভিশনের পরিচালক অভিজিৎ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সিসেমি ওয়ার্কশপের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ ইয়াংউড, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্যারি রোজেনফেল্ড, প্রধান গবেষণা কর্মকর্তা এলিসন ব্রায়ান্ট এবং ইউএসএআইডি- বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা সুদেব কুমার বিশ্বাস।

আরও পড়ুন: শুধু টাকা নয়, মানবিকতার জন্য বিয়ে!

স্বাক্ষরিত এই চুক্তির ফলে শিশুদের প্রিয় বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠান সিসিমপুর আগামী চার বছর দুরন্ত টিভিতে প্রতিদিন সম্প্রচারিত হবে।

উল্লেখ্য, ইউএসএআইডি-বাংলাদেশের আর্থিক সহায়তায় গত ১৮ বছর ধরে সিসিমপুর নির্মিত হয়ে আসছে। ২০২২ সালে শিশুতোষ অনুষ্ঠানের জন্য বিশ্বজুড়ে সমাদৃত কিডস্ক্রিন এওয়ার্ড অর্জন করেছে সিসিমপুর।

আরও পড়ুন: হলিউডের ছবি রেখে সবাই বাংলা সিনেমা দেখছে

২০০৫ সালে ১৫ এপ্রিল থেকে বিটিভিতে সম্প্রচারিত হয়ে আসছে শিশুদের কাছে তুমুল জনপ্রিয় সিরিজটি। আর ২০১৯ সাল থেকে সপ্তাহের প্রতিদিন দুরন্ত টেলিভিশনে প্রচারিত হয়ে আসছে।

সান নিউজ/এসআই/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা