রাখি সাওয়ান্ত
বিনোদন

রাখি সাওয়ান্ত গ্রেফতার

সান নিউজ ডেস্ক: বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্তকে গ্রেফতার করা হয়েছে। গতকাল দিনদোশি আদালতে রাখির আগাম জামিনের আবেদন করা হয়েছিল।

আরও পড়ুন: রাজ আমার জীবনের রাজা!

কিন্তু তা নামঞ্জুর করেন আদালত। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তাকে গ্রেফতার করে মুম্বাইয়ের আম্বোলি থানা পুলিশ। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বিভিন্ন সময় নানা কর্মকাণ্ডের মধ্যমে খবরের শিরোনাম হয়ে থাকেন তিনি। এর আগেও গত বছরের ৮ নভেম্বর রাখি সাওয়ান্ত ও তার আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করেন বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া।

এ মামলায় রাখিকে গ্রেফতার করেছে পুলিশ। নিজের ভেরিফায়েড টুইটে শার্লিন লিখেন, ‘ব্রেকিং নিউজ! আম্বোলি পুলিশ রাখি সাওয়ান্তকে গ্রেফতার করেছে।’ পাশাপাশি নিজের দায়ের করা মামলার জন্য রাখি গ্রেফতার হয়েছেন বলেও জানান এই অভিনেত্রী।

রাখি সাওয়ান্তকে গ্রেফতারের খবরটি টাইমস অব ইন্ডিয়াকে নিশ্চিত করেছেন শার্লিন চোপড়ার আইনজীবী সোহালি শরীফ।

আরও পড়ুন: সুকেশ আমার জীবনটা নষ্ট করে দিয়েছে

গত বছরের শেষের দিকে বাকযুদ্ধে জড়ান রাখি সাওয়ান্ত ও শার্লিন চোপড়া। রাখিকে নিয়ে শার্লিন চোপড়ার মন্তব্য ব্যক্তিগত জীবনে ক্ষতিকর প্রভাব পড়েছে বলে দাবি করেন রাখি। তারপর ৫ নভেম্বর মুম্বাইয়ের ওশিওয়ারা থানায় শার্লিন চোপড়ার বিরুদ্ধে রাখি সাওয়ান্তের পক্ষে মামলা দায়ের করেন তার আইনজীবী। ৮ নভেম্বর রাখির বিরুদ্ধে পাল্টা মামলা করেন শার্লিন।

প্রসঙ্গত, রাখি সাওয়ান্ত হিন্দি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বেশ কয়েক কন্নড়, মারাঠি, ওড়িয়া, তেলুগু এবং তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি নিজেকে যৌন প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত করেছেন এবং ২০০৬ সালে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রচারিত বিতর্কিত ভারতীয় রিয়ালিটি টেলিভিশন অনুষ্ঠান বিগ বসের ১ম আসরে একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন; যেখানে তিনি ৪র্থ স্থান অধিকার করেছিলেন।

তিনি ২০১৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রাষ্ট্রীয় আম পার্টি নামে জয় শাহের নেতৃত্বে নিজস্ব রাজনৈতিক দল চালু করেছিলেন। তবে নির্বাচনের পরে তিনি রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (আটওয়ালে)-এ যোগ দিয়েছিলেন।

সান নিউজ/এনকে/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা