ছবি-সংগৃহীত
বিনোদন

সংসার মানেই খুনসুটি

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনি ও অভিনেতা শরিফুল রাজের প্রথম বিবাহবার্ষিকী আজ।

আরও পড়ুন: রাজ আমার জীবনের রাজা!

কিছুদিন আগে রাজ-পরীমনির সংসারে দেখা দিয়েছিল টানাপোড়েন। উভয়েই তাদের সম্পর্ক জোড়া লাগার আর কোনো সম্ভাবনা নেই বলে জানান। কিন্তু সব মান অভিমান ভুলে আবারও এক হয়েছেন তারা।

এবার সংসার নিয়ে শরিফুল রাজ বলেন, সংসার মানেই খুনসুটি, একটু-আধটু ঝগড়া। মান-অভিমানে ভালোবাসার গভীরতাও বাড়ে। তার কথায়, সংসার জীবনে ঝুটঝামেলা থাকেই। এটি প্রায় সব সংসারেই হয়। আমি মনে করি, দাম্পত্য জীবনে একটু মান-অভিমান থাকলে ভালোবাসার গভীরতা বাড়ে। আমাদেরও বেড়েছে।

পরীমনি বলেন, প্রথম বিবাহবার্ষিকীতে দুজন দুজনকে সারপ্রাইজ তো দিবো। তবে পরীর পক্ষ থেকে রাজের জন্য উপহার তার অ্যাডভেঞ্চার অব সুন্দরবন একসঙ্গে বসে উপভোগ করা।

তিনি বলেন, আমি এখনও দেখিনি। আজ আমার ও রাজের জন্য বিশেষ দিন। সন্ধ্যায় নিজে টিকিট কেটে রাজকে আমার সিনেমা দেখাব। এটি বিবাহবার্ষিকীতে রাজের জন্য উপহার।

আরও পড়ুন: আজ চলচ্চিত্র উৎসব মাতাবে ‘দামাল’

প্রসঙ্গত, মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছিলেন পরী মনি। শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। তবে রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল প্রণয়ধর্মী আরো ভালোবাসবো তোমায়, লোককাহিনী নির্ভর মহুয়া সুন্দরী, এবং অ্যাকশনধর্মী রক্ত।

কিন্তু ২০২১ সালে ফেইসবুক পেইজে ওই পোস্টে পরীমনি লেখেন- ‘আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।’

পরে ধর্ষণ ও হত্যাচেষ্টার' অভিযোগে সাভার থানায় মামলা করার পর প্রধান অভিযুক্ত নাসির উদ্দিন নামে ব্যবসায়ীসহ ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

তবে ২০২১ সালের ৪ঠা আগস্ট পরীমনির বনানীর বাসায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অভিযান শেষে বাসায় অনুমোদনহীন মিনিবার পরিচালনা ও মাদকদ্রব্য রাখার অভিযোগে তাকে আটক করা হয়। পরীমনিকে আটক করার পর প্রথম দফায় ৪ দিন এবং দ্বিতীয় দফায় ২ দিনের রিমান্ড দেন আদালত। ২৬ দিন কারাগারে থাকার পর ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তাকে জামিন দেয়।

এর মধ্যে গত ১০ জানুয়ারি হঠাৎ করেই মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন পরীমনি। সেই সঙ্গে জানান, তিনি ও অভিনেতা শরিফুল রাজ বিয়ে করেছেন। ২০২১ সালের ১৭ অক্টোবর চুপিসারে বিয়ে করেন তারা। এরপর গত বছরের ২২ জানুয়ারি দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রাজ ও পরীমনি। গত ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরী। রাজ-পরীর সন্তানের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা