বিনোদন

জ্যাকলিনকেও ঈর্ষা করতেন নোরা

বিনোদন ডেস্ক: বলিউডের আইটেম গার্ল খ্যাত নোরা ফাতেহি, কয়েক দিন আগে সুকেশকে নিয়ে বলেন— ‘সুকেশ আমাকে বিশাল বাড়ি ও বিলাসবহুল জীবন দিতে চেয়েছিল। বিনিময়ে আমাকে তার প্রেমের প্রস্তাব গ্রহণ করতে হবে।’

আরও পড়ুন: সম্পর্ক, ধোঁয়াশায় রাখতে চান ফারিণ

নোরার এই বক্তব্যের দিন কয়েক পরই সুকেশ বিস্ফোরক তথ্য দিলেন। সুকেশ নয় বরং নোরা ফাতেহি তার সঙ্গে প্রেম করার জন্য মরিয়া ছিলেন। শুধু তাই নয় জ্যাকলিনকেও ঈর্ষা করতেন নোরা।

সুকেশ তার আইনজীবী অনন্ত মালিক এবং এ কে সিংয়ের মাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছেন। তারই বরাত দিয়ে খবর প্রকাশ করেছে এনডিটিভি।

সুকেশ বিবৃতিতে দাবি করেছেন— ‘আমি আর জ্যাকলিন গভীর সম্পর্কে ছিলাম। শুরু থেকেই নোরাকে এড়িয়ে চলেছি। কিন্তু নোরা সবসময় বিরক্ত করত, ফোন করত। ববিকে (নোরার আত্মীয়) একটি মিউজিক প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে সহযোগিতা করতে বলেছিল নোরা; আমি তাকে সাহায্য করেছি। নোরা বিলাসবহুল ব্র্যন্ডের ব্যাগ, জুয়েলারির ছবি পাঠাতো, যা সে কিনতে চায়।

আমি তাকে এসব জিনিস কিনে দিতে বাধ্য হয়েছিলাম। হার্মিস ব্র্যান্ডের ব্যাগ এখনো নোরা ব্যবহার করছে, এ ব্যাগের ক্রয় রশিদ দেখাতে বলুন সে দেখাতে পারবে না। কারণ ২ কোটি রুপির বেশি মূল্যের এই ব্যাগের রশিদ তার কাছে নেই।’

আরও পড়ুন: মুক্তি পেতে যাচ্ছে ‘শনিবার বিকেল’

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা একাধিকবার তলব করে জ্যাকলিনকে। জানা যায়, সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় বেশ কিছু অবৈধ সম্পত্তি উপহার হিসেবে পেয়েছিলেন জ্যাকলিন; এতেই ফেঁসে যান তিনি।

অন্যদিকে এই মামলায় নাম জড়িয়েছে বলিউডের আইটেম গার্ল নোরা ফতেহির।

তারপর জ্যাকলিন দাবি করেন— শুধু তিনি নন, অনেক তারকাই সুকেশের কাছ থেকে উপহার নিয়েছেন। তাদের মধ্যে নোরা ফতেহিও রয়েছেন। তা হলে কেন শুধু তাকে দোষারোপ করা হচ্ছে? এসব তথ্য প্রকাশ্যে আসার পর নোরা ফাতেহিকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

যদিও নোরা নিজেকে নির্দোষ দাবি করে উপহার পাওয়ার কথা অস্বীকার করেন। এরপর জ্যাকলিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নোরা। তার অভিযোগ— সুকেশ মামলায় তার নাম টেনে জ্যাকলিন তার মানহানি করেছেন। আগামী ২৫ মার্চ ওই মামলার শুনানি হওয়ার কথা।

আরও পড়ুন: মুক্তির আগেই টিকিট বিক্রির ধুম!

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলার চার্জশিটে জ্যাকলিনের নাম রয়েছে। এ নিয়ে গত এক বছর ধরে আদালতের বারান্দায় ঘুরছেন জ্যাকলিন। এ মামলায় জামিন পেলেও অসুস্থ বাবা-মাকে দেখতে বিদেশ যাওয়ার অনুমতি মেলেনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের মরদেহ দেশে, দাফন হবে রাউজানে

কলকাতার হাসপাতালে ফুসফুসের ক্যানসারে মারা যাওয়া নি...

সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা