বিনোদন

খোশ মেজাজে পরিমনি

বিনোদন ডেস্ক: ঢালিউঢ পাড়ার আলোচিত সমালোচিত নায়িকা পরীমনি ব্যক্তি জীবনে বয়ে চলা এই ঝড়ের মধ্যেই এবার খোশ-মেজাজে প্রকাশ্যে এলেন। বুধবার ( ০৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় হাসিমুখে রাজধানীর বিএএফ শাহীন স্কুলে দেখা গেল পরীকে।

আরও পড়ুন: তামান্নার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল!

আগামী ২০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আবু রায়হান জুয়েল পরিচালিত প্রথম সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। বিশিষ্ট শিক্ষাবিদ, জনপ্রিয় সায়েন্স ফিকশন লেখক ও খ্যাতিমান শিশুসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে নির্মিত সিনেমাটিতে সিয়ামের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন পরী। চলচ্চিত্রটির প্রচারেই কুয়াশা ঢাকা প্রহরে স্কুলটিতে গিয়েছিলেন এই নায়িকা।

সেখানে শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরীমণি বলেন, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন-তোমাদের (ছাত্র-ছাত্রী) জন্য সিনেমা। এ কথা জানাতেই আজ তোমাদের স্কুল এসেছি। আশা করছি, তোমরা সবাই হলে গিয়ে আমাদের এ সিনেমাটি দেখবে। তোমাদের অনেক ভালো লাগবে।’

আরও পড়ুন: শীতে ভোটারের উপস্থিতি কম

নির্মাতা জুয়েল জানান, দারুণ একটা সময় কেটেছে শিশুদের সঙ্গে। টিম এর পক্ষ থেকে বাচ্চাদের মধ্যে কলম ও ক্লাস রুটিন বিতরণ করা হয়। তার সঙ্গে ছিল টিফিন বক্স ও পেন বক্স।

পরীমণি-সিয়াম ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম ও আশীষ খন্দকার। এছাড়াও অভিনয় করেছে প্রায় ২০ শিশু। বসুন্ধরা নুডুলস নিবেদিত সিনেমাটি নির্মিত হয়েছে সরকারি অনুদানে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

জামায়াতের নির্বাচিত ও বহিষ্কৃত এমপি নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার...

কঠিন সংগ্রাম পেরিয়ে যেভাবে শি জিনপিংয়ের উত্থান

প্রায় চৌদ্দ বছর ধরে বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান পরাশক্তি চীনের সর্বোচ্চ ক্ষ...

দেশে ডেঙ্গুতে নতুন মৃত্যু ৮, মোট প্রাণহানি বেড়ে ২৮৯

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা