বিনোদন

না ফেরার দেশে মহেশের বাবা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা মহেশ বাবুর বাবা মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। ১৩ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এই গুণী অভিনেতা, নির্মাতা ও প্রযোজক কৃষ্ণা।

আরও পড়ুন: সীমান্তে সংঘর্ষ ডিজিএফআই কর্মকর্তা নিহত

হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৫ নভেম্বর) শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে অচেতন অবস্থায় হায়দরাবাদের কনটিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয় কৃষ্ণাকে। পরে চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। হাসপাতালে নেওয়ার পর কৃষ্ণার ২০ মিনিট সিপিআর করানো হয়। তারপর তাকে আইসিইউ-তে নেওয়া হয়। মহেশ বাবু তার বাবার পাশেই ছিলেন।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে স্থানীয় গণমাধ্যমকে চিকিৎসকরা জানান, অভিনেতা কৃষ্ণার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। নিজেদের সেরাটা দিয়ে তার চিকিৎসা করছেন। আগামী ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ এবং তারা গুরুত্বের সঙ্গে তাকে পর্যবেক্ষণ করছেন।

তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম বিখ্যাত অভিনেতা কৃষ্ণা। ৫০ বছরের অভিনয় ক্যারিয়ারে সাড়ে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা, পরিচালনাও করেছেন। ভারতীয় চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য ২০০৯ সালে তাকে পদ্মভূষণ সম্মাননা প্রদান করা হয়।

রাজনীতিতেও সক্রিয় ছিলেন কৃষ্ণা। ১৯৮০ সালে কংগ্রেসে যোগ দেন। পরে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজীব গান্ধীর মৃত্যুর পর রাজনীতি থেকে সরে দাঁড়ান তিনি। তার মৃত্যুতে পরিবার ও শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমেছে।

আরও পড়ুন: আমি থামতে রাজি নই

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে মারা যান মহেশ বাবুর মা ইন্দিরা দেবী। মা মারা যাওয়ার কয়েকমাস আগে বড় ভাই রমেশ বাবুকে হারান মহেশ। ছেলে মহেশ বাবুর সাথেও প্রায় ২৫টি সিনেমায় কাজ করেছেন তিনি। বাবা ও ছেলের জুটি ছিল বেশ জনপ্রিয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা