বিনোদন

জোভানের সঙ্গে পূজা চেরি 

সান নিউজ ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় তারকা ফারহান আহমেদ জোভান। এরইমধ্যে অংশ নিয়েছেন নতুন একটি ওয়েব সিনেমার শুটিংয়ে।এখানে জোভানের বিপরীতে অভিনয় করছেন চলচ্চিত্র তারকা পূজা চেরি।

আরও পড়ুন: চা-শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় বিকেলে

টেলিভিশন ছাপিয়ে ছোট কিংবা বড়; দুই পর্দার অভিনয়শিল্পীরাই এখন ঝুঁকছে ওটিটি প্লাটফর্মের দিকে। নাটকে তুমুল ব্যস্ত থাকলেও এখন ওটিটিতেই মনোযোগ দিতে চান । শুটিংয়ে অংশ নিতে গেল সপ্তাহেই এই অভিনেতা পাড়ি জমিয়েছেন সুদূর ব্যাংককে। ওয়েব সিনেমাটির নাম ‘পরী’। এবারই প্রথম তারা একসঙ্গে জুটি বেঁধেছেন। সিনেমাটি নির্মাণ করছেন মাহমুদুর রহমান হিমি।

ব্যাংকক থেকে মুঠোফোনে জোভান জানান, সিনেমাটি নির্মিত হচ্ছে আমাদের দেশেই ঘটে যাওয়া এক সত্য ঘটনার ছায়া অবলম্বনে। হিউম্যান ট্রাফিকিং নিয়ে এর গল্প হলেও এখানে ড্রামা, রোমান্স, থ্রিল সবকিছুই থাকছে। এখানে তাকে দেখা যাবে দেশীয় শোবিজের একজন বড় তারকা অর্থাৎ সুপারস্টার চরিত্রে।

‘বেস্ট ফ্রেন্ড’ খ্যাত এই তারকা বলেন, ‘ওটিটিতে এখন ভালো ভালো কাজ হচ্ছে, আমি নিজেও এর অংশ হতে চেয়েছিলাম। যার জন্য একটা গল্পের অপেক্ষা করছিলাম। গল্পটা পছন্দ হওয়ায় কাজটি করতে রাজি হই। আমি এর আগে ওটিটিতে কাজ করলেও সেগুলো নিয়ে কিছু বলতে চাই না, তবে এই কাজটাকেই ওটিটিতে আমার প্রথম কাজ হিসেবে বিবেচিত করবো।’

আরও পড়ুন: কে হচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, ‘হিমির সঙ্গে কাজের অভিজ্ঞতা সবসময়ই ভালো। আর পূজার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। যতটুকু অবজারভেশন করলাম তাতে মনে হয়েছে পূজা অনেক প্রমিসিং। তার মধ্যে নিশ্চয়ই কিছু একটা রয়েছে, আই মিন ম্যাজিক; নাহলে এত অল্প সময়ে কেউ এই অবস্থানে আসতে পারে না। সে অনেকদূর যাবে। সবকিছু মিলিয়ে তার সঙ্গে কাজের অভিজ্ঞতাও দারুণ।’

জানা গেছে, সিনেমাটি নির্মিত হচ্ছে দেশীয় একটি নতুন ওটিটি প্লাটফর্মের জন্য। এরমধ্যে ব্যাংককের থাইল্যান্ডে তিনদিন শুটিং হয়েছে, আরও পাঁচদিন হবে। এরপর বাকি অংশের কাজ হবে ঢাকাতে।

আরও পড়ুন: সীমান্তে উত্তেজনা ফের বিমান থেকে গোলা ছুড়ল মিয়ানমার

রায়হান খানের চিত্রনাট্য এবং নাইনটিন ফিফটি টুয়ের ব্যানারে নির্মিত এ সিনেমায় জোভান-পূজা ছাড়া আরও অভিনয় করছেন তারিক আনাম খান, বাচ্চু, সিনথিয়া প্রমুখ। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে এটি মুক্তি পাবে বলে জানা গেছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা