বিনোদন

বলিউডে পা রাখছেন মিমি

বিনোদন ডেস্ক: বলিউডের হিন্দি ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন বাংলার হার্টথ্রব মিমি চক্রবর্তী। টলিউডের এই অভিনেত্রীর বিপরীতে অভিনয় করবেন আলি ফাজল। তবে বাংলার অনির্বাণ চট্টোপাধ্যায়কেও প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জিম্বাবুয়ের দাপটে কুপোকাত অস্ট্রেলিয়া

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ‘গুলাব গ‌্যাং’, ‘মহালয়া’ খ‌্যাত বাঙালি পরিচালক সৌমিক সেনের পরিচালনাতেই আসছে সেই ওয়েব সিরিজ। আর তাতে মিমি হলেন নায়িকা। নায়ক কে হবে, সেটাই এখনো ঠিক হয়নি।

এর আগে রাইমা সেন, পাওলি দাম, স্বস্তিকা মুখোপাধ্যায়রা ইতোমধ্যে বলিউডে কাজ করেছেন। কাজ করেছেন তো মিমি নিজেও। পোস্ত ছবির হিন্দি রিমেকে। যদিও এখনো তা মুক্তি পায়নি। নায়কদের মধ্যে বলিউডে পরপর কাজ করছেন পরমব্রত, শাশ্বত, যিশু, টোটা, রাজেশ শর্মারা। এই তালিকায় নতুন নাম লিখিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী আর আবির চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: দেশে ফিরলেন গোতাবায়া রাজাপাকসে

কাজ করেছেন অনির্বাণও ‘মিসেস চ‌্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে, সেটাও মুক্তির অপেক্ষায়। তবে মিমির মতো এই ওয়েব সিরিজে সম্মতি দিলেই তা হবে অনির্বাণের প্রথম হিন্দি সিরিজ। যদিও খবরে এখনো সম্মতি দেননি মিমি বা অনির্বাণ কেউই। তবে হলে মন্দ হয় না। দুজনের জুটি ‘ড্রাকুলা স্যার’-এ সবাই খুব পছন্দ করেছে।

এদিকে, খবর মিলছে মিমির ‘বোনুয়া’ নুসরতও যাচ্ছেন বলিউডে, তবে সিনেমা বা সিরিজ নয়। ভাগ নেবেন বিগ বসে। সলমন খানের রিয়েলিটি শোর অংশ হতে চলেছেন তিনি। এই খবরে অভিনেত্রীর টিম জানিয়েছে, ‘আমরা সরকারিভাবে এই বিষয়ে এখন কোনো মন্তব্য করতে পারব না। যা জানাবে, চ্যানেল জানাবে।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা