খেলা

জিম্বাবুয়ের দাপটে কুপোকাত অস্ট্রেলিয়া

সান নিউজ ডেস্ক: বিশ্বকাপ সুপার লিগের ম্যাচে অবিশ্বাস্য ঘটনার জন্ম দিলো জিম্বাবুয়ে ক্রিকেট দল। মহাপরাক্রমশালী অস্ট্রেলিয়াকে তাদেরই মাঠে হারিয়ে সেটাই যেন প্রমাণ করল জিম্বাবুয়ে। সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে খেলতে নেমে ৩ উইকেটে জিতেছে রেগিস চাকাভার দল।

আরও পড়ুন : দেশে ফিরলেন গোতাবায়া রাজাপাকসে

বোলাররা, বিশেষ করে রায়ান বার্লের ঘুর্ণিতে অস্ট্রেলিয়াকে ১৪১ রানে বেঁধে রেখে জিম্বাবুয়ে ইতিহাস গড়ার পথটা আগেই তৈরি করে ফেলেছিল। নড়বড়ে ব্যাটিং একটু শঙ্কা জাগাল বটে, তবে শেষমেশ শেষ হাসিটা সফরকারীরা জিম্বাবুয়েই হাসল। ৩ উইকেটের জয় তুলে নিয়ে ইতিহাসই গড়ে ফেলল দলটি। বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হারিয়ে দেওয়াটা যে মোটেও ‘ঝড়েবকে’ ছিল না,

নিজেদের ইতিহাসে এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো আন্তর্জাতিক ম্যাচ জিতলো জিম্বাবুয়ে। এর আগে খেলা ১৫ ম্যাচের একটিতেও অসিদের বিপক্ষে তেমন প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি তারা। এবার স্বাগতিকদের ১৪১ রানে গুটিয়ে দিয়ে ম্যাচ জিতে নিলো জিম্বাবুইয়ানরা।

শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার মাটিতে যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে ২১ বছর জিতলো জিম্বাবুয়ে। সবশেষ ২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজকে অস্ট্রেলিয়ার মাটিতে হারিয়েছিল তারা। এবার স্বাগতিকদের হারিয়ে নতুন ইতিহাসই গড়লো সুপার লিগে ধুঁকতে থাকা দলটি।

আরও পড়ুন : বিশ্ব জুড়ে করোনা, বিধ্বস্ত জাপান

জিম্বাবুয়ের এ জয়ের বেশ ক্ষতিই হলো অস্ট্রেলিয়ার। সুপার লিগে এখন পর্যন্ত পাঁচ সিরিজের ১৫ ম্যাচে নয়টি জিতে ৯০ পয়েন্ট পেয়েছে । তাদের অবস্থান সাত নম্বরে। অন্যদিকে সাত সিরিজে মাত্র চার ম্যাচ জিতে ৪৫ পয়েন্ট নিয়ে নিচ থেকে দুই নম্বরে রয়েছে জিম্বাবুয়ে।

অস্ট্রেলিয়াকে মাত্র ১৪১ রানে আটকে রেখে জয়ের সিংহভাগ কাজ করে দিয়েছিলেন জিম্বাবুয়ের বোলাররাই। পরে রান তাড়া করতে নেমে জিম্বাবুয়ের শুরুটা ছিল বেশ আত্মবিশ্বাসী। মাত্র ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় সফরকারীরা। তবে সামনে থেকেই নেতৃত্ব দেন অধিনায়ক চাকাভা। তাকে সঙ্গ দেন টনি মুনিয়োঙ্গা ও রায়ান বার্ল।

প্রথমে মুনিয়োঙ্গা ও চাকাভা গড়েন ৩৮ রানের মহাগুরুত্বপূর্ণ ষষ্ঠ উইকেট জুটি। মুনিয়োঙ্গা ১৭ রান করে আউট হলেও বার্লকে নিয়ে এগোতে থাকেন চাকাভা। জয়ের জন্য পাঁচ বাকি থাকতে ১১ রান করে আউট হয়ে যান আজকের ম্যাচের নায়ক রায়ান বার্ল।

আরও পড়ুন : তাইওয়ানকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

অপরপ্রান্তে সতীর্থরা চলে গেলেও, দৃঢ় ব্যাটে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন চাকাভা। জিম্বাবুয়ের অধিনায়ক ৭২ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার পক্ষে ডানহাতি পেসার জশ হ্যাজলউড নেন তিনটি উইকেট।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা