টসে হেরে ব্যাটিংয়ে পাকিস্তান
খেলা

টসে হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান আর হংকং দুই দলই নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে। তাই আজকের ম্যাচটা অঘোষিত নকআউটে রূপ নিয়েছে। একটু পা হড়কালেই বিদায়ঘণ্টা বেজে যাবে।

আরও পড়ুন: আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১৮

হংকং শক্তিসামর্থ্যে পিছিয়ে ঢের, যে কারণে হারানোর কিছু নেই দলটির। তবে পাকিস্তানের তো আছে! গেল বিশ্বকাপের সেমিফাইনালিস্ট বাবর আজমের দল, এবারও যে শিরোপার জন্যই লড়বে তা বলাই বাহুল্য, সেই দল যদি বিদায় নেয় এশিয়া কাপের গ্রুপপর্ব থেকেই, তাহলে তা দলের মানসিকতায় বড় এক ধাক্কাই দেবে বৈকি!

তাই পাকিস্তানের জন্য আজকের ম্যাচটা ভারত ম্যাচের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। এমন এক ম্যাচে অধিনায়ক বাবর আজম টসে হেরেছেন। টসভাগ্য কথা বলেছে হংকং অধিনায়ক নিজাকাত খানের পক্ষে।

আরও পড়ুন: বিএনপি-জামায়াত মোকাবিলায় মাঠে যুবলীগ

টস জিতে এই এশিয়া কাপে এখন পর্যন্ত এক ম্যাচ বাদে বাকি সব ম্যাচেই অধিনায়ক নিয়েছিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। এই ম্যাচেও এর ব্যত্যয় ঘটেনি। হংকং ব্যাটিং করতে পাঠিয়েছে বাবর আজমদের।

ভারতের বিপক্ষে হারা ম্যাচের একাদশ থেকে কোনো পরিবর্তন আনেনি পাকিস্তান। হংকংও আজ নামছে অপরিবর্তিত একাদশ নিয়েই।

আরও পড়ুন: চীন মৈত্রী সেতু উদ্বোধন

হংকং একাদশ: নিজাকাত খান (অধিনায়ক), বাবর হায়াত, ইয়াসিম মুর্তজা, কিঞ্চিত শাহ, স্কট ম্যাককেনি (উইকেটরক্ষক), হারুন আরশাদ, আইজাজ খান, জিশান আলী, এহসান খান, আয়ুশ শুক্লা, মোহাম্মদ গজানফর।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ, শাহনওয়াজ দাহানী।

সান ‍নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা