১৮৬ রানের চ্যালেঞ্জ দিল বাংলাদেশ
খেলা

১৮৬ রানের চ্যালেঞ্জ দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেনদের ব্যাটে বড় লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কাকে। কুড়ি ওভারে টাইগারদের সংগ্রহ ৭ উইকেটে ১৮৩ রান।

আরও পড়ুন: অর্থনীতির প্রত্যেকটা খাতে ভর্তুকি দিচ্ছি

ম্যাচটা বাঁচা-মরার। শ্রীলঙ্কার বিপক্ষে পা ফসকালে আর রক্ষা নেই বাংলাদেশের। ব্যাগ গুছিয়ে ধরতে সোজা বাড়ির পথ ধরতে হবে সাকিবদের। এমন সমীকরণে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ।

তিন পরিবর্তনের দলে জায়গা হয়নি দুই ওপেনার নাঈম শেখ ও আনামুল হকের। জায়গা হারান অল-রাউন্ডার সাইফউদ্দিন। ওপেনার বিহীন দলের ওপেনিং সামলাতে আসা মেহেদী মিরাজ ও সাব্বির রহমানের ভয়ডরহীন ব্যাটিং ছিল শুরুতে।

আরও পড়ুন: আগস্টে সড়কে ঝরল ৬০৩ প্রাণ

সাব্বির যদিও থিতু হতে পারেননি, ৬ বলে ১ চারে ৫ রান করে সাজঘরে ফেরেন আসিথা ফার্নান্দোর শর্ট বল পুল করতে গিয়ে কুশল মেন্ডিসের গ্লাভসে ক্যাচ দিয়ে।

সাব্বিরের ফেরার পর সাকিব আল হাসান ও মেহেদী হাসানের জুটি থেকে আসে দ্রুত রান। দুজনের জুটি ভাঙে ৩৯ (২৪) রান তুলে মিরাজের বিদায়ে। ২৬ বলে সমান ২টি চার ও ছক্কায় ৩৮ রান করে বিদায় নেন ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে বোল্ড হয়ে।

মুশফিকুর রহিম আজও ব্যর্থ হয়েছেন। মাত্র ৪ রান করে করুণারত্নের বলে ক্যাচ দেন উইকেট রক্ষকের হাতে। এরপর সাকিব (২৪) বিদায় নেন মাহেশ থেকশানার বল সুইপ করতে গিয়ে সাকিব বোল্ড হয়ে।

৮৭ রানে ৪ উইকেট হারানোর পর মাহমুদউল্লাহকে নিয়ে ৩৭ বলে ৫৭ রান তোলেন আফিফ হোসেন। যতক্ষন উইকেটে ছিলেন আফফি ততক্ষন আগ্রাসী দেখা গেছে তাকে। ২২ বলে ১ ছক্কা, ১ চারে ৩৯ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন মাধুশাঙ্কার বলে ক্যাচ দিয়ে।

আরও পড়ুন: চীনের ড্রোন ভূপাতিত করল তাইওয়ান

মাহমুদউল্লাহ এদিন শুরুতে ধীরে ব্যাট চালালেও শেষ পর্যন্ত ২২ বলে ২ চারে করেন ২৭ রান। শেষ দিকে মোসাদ্দেক হোসেনের ৯ বলে ২৪ এবং তাসকিন আহমেদের ৬ বলে ১১ রানে ভর করে দুবাই স্টেডিয়ামে নিজেদের সর্বোচ্চ রান তুলেছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার পক্ষে ২টি করে উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও চামিকা করুণারত্নে। ১ উইকেট করে নেন দিলশান মাধুশাঙ্কা, মাহেশ থেকশানা ও আসিথা ফার্নান্দো।
সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা