চীনের ড্রোন ভূপাতিত করল তাইওয়ান
আন্তর্জাতিক

চীনের ড্রোন ভূপাতিত করল তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ান সীমান্তে ঢুকে পড়া চীনের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে তাইওয়ান। বৃহস্পতিবার ওই ড্রোনটি চীনা উপকূলের শিয়ো দ্বীপের কাছে নিষিদ্ধ জলসীমায় ঢুকে পড়ে বলে দেশটির সেনাবাহিনী জানায়।

আরও পড়ুন: পণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে

এই প্রথম কোনো চীনা ড্রোনকে তাইওয়ান গুলি করে ভূপাতিত করল বলে বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে একটি অজ্ঞাত বেসামরিক এরিয়াল ক্যামেরা শিয়ো দ্বীপের কাছে নিষিদ্ধ জলসীমায় ঢুকে পড়ে। প্রতিরক্ষা মন্ত্রণালয় নিরাপত্তা বজায় রাখতে ওই এলাকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সেখানে তল্লাশি অব্যাহত রাখবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।

আরও পড়ুন: চীনের বিরুদ্ধে জাতিসংঘে বিস্ফোরক রিপোর্ট

এর আগে মঙ্গলবার চীনের উপকূলে তাইওয়ানের নিয়ন্ত্রণে থাকা একটি দ্বীপের কাছে চীনের একটি সামরিক ড্রোন উড়ে আসলে সতর্কতামূলক গুলি ছোড়ে তাইওয়ান। গুলি ছোড়ার পর ড্রোনটি চীনের দিকে চলে যায়।

এদিকে, তাইওয়ান নিয়ে চীন ও ভূখণ্ডটির সরকারের মধ্যে উত্তজনা চলছে অনেকদিন থেকে। এমনকি এই উপত্যকাটিকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে চেষ্টার কমতি নেই বেইজিংয়েরও। এমনকি চীনকে পাল্টা হামলার হুশিয়ারি দিয়েছে তাইওয়ান।

গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজস্ব অঞ্চল বলে দাবি করে থাকে বেইজিং। চলতি আগস্ট মাসের শুরুতে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফরের পর দ্বীপটির চারপাশে নজিরবিহীন সামরিক মহড়া চালায় দেশটি।

আরও পড়ুন: আগস্টে সড়কে ঝরল ৬০৩ প্রাণ

পেলোসির সেই সফরের পর দুই সপ্তাহ পার না হতেই তাইওয়ান সফরে যান মার্কিন আইনপ্রণেতাদের একটি প্রতিনিধি দল। এরপর আবারও দ্বীপটির চারপাশে সামরিক মহড়া শুরু করে চীন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা