আন্তর্জাতিক

গৃহকর্মীকে নির্যাতন, নেত্রী বরখাস্ত

সান নিউজ ডেস্ক: বিজেপির অন্যতম নেত্রী সদস্য সীমা, গৃহকর্মীর ওপর বর্বর নির্যাতনের ঘটনায় বরখাস্ত হয়েছেন। ওই গৃহকর্মীকে গরম তাওয়া দিয়ে ছ্যাঁকা, মরধর, মেঝেতে পড়ে থাকা প্রস্রাব চাটানোর গুরুতর অভিযোগ ওঠে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের বিজেপি নেত্রী সীমা পাত্রের বিরুদ্ধে। এই ঘটনার কথা জানতে পেরে পদক্ষেপ নিয়েছে মহিলা কমিশন। এরপরেই দল থেকে সীমাকে বরখাস্ত করে বিজেপি।

আরও পড়ুন: ঢাকাবাসী পরিবারকে সময় দিতে পারে না

ঝাড়খণ্ডে বিজেপির মহিলা মোর্চার জাতীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য সীমার স্বামী মহেশ্বর একজন অবসরপ্রাপ্ত আইএএস কর্মকর্তা। সীমা নিজে মোদী সরকারের ‘বেটি বচাও, বেটি পড়াও’ অভিযানের একজন আহ্বায়ক। মহিলা কমিশনের পক্ষ থেকে ঝাড়খণ্ড পুলিশকে বিষয়টি তদন্ত করে প্রয়োজন হলে সীমাকে গ্রেফতার করার আবেদন জানানো হয়েছে।

‘দলিত ভয়েস’ নামে একটি টুইটার হ্যান্ডল থেকে একটি ভিডিও শেয়ার করা হয়। সেখানে একজন অসুস্থ আদিবাসী নারীকে দেখা যাচ্ছে। তিনি কিছু বলার চেষ্টা করছেন। তার দাঁত ভাঙা এবং শরীরে একাধিক ক্ষতও দেখা গেছে।

দলিত ভয়েসের দাবি, সীমার বাড়িতে ওই আদিবাসী নারী আট বছর ধরে নির্যাতনের শিকার। তাকে গরম তাওয়া এবং লোহার রড দিয়ে মারধর করা হতো। জোর করে মেঝেতে পড়ে থাকা প্রস্রাবও তাকে দিয়ে চাটানো হতো বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: ইরাকি প্রধানমন্ত্রীর হুমকি

একটি সূত্র জানিয়েছে, সীমার বাড়ির গৃহকর্মীও ঝাড়খণ্ডেরই বাসিন্দা। ৮ বছরের বেশি সময় ধরে তিনি ওই বাড়িতে কাজ করছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর যেসব মার্কেট সোমবার বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। চলুন...

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজ...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা