বাঁচতে হলে ইউক্রেন ছাড়তে হবে
আন্তর্জাতিক

বাঁচতে হলে ইউক্রেন ছাড়তে হবে

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বেঁচে থাকতে চাইলে রুশ সেনাদের অবশ্যই ইউক্রেন থেকে পালাতে হবে। এক ভিডিও বার্তায় সোমবার তিনি এভাবেই রুশ সেনাদের সতর্ক করেন। খবর বিবিসির।

আরও পড়ুন: বঙ্গবন্ধুকন্যা নজির সৃষ্টি করেছেন

খেরসনের দক্ষিণাঞ্চলের আশপাশে রুশ বাহিনীকে হটানোর বিষয়ে আলোচনা করেন তিনি। জেলেনস্কি জানান, দুই দেশের মধ্যকার সীমান্ত এখনও বদলায়নি। দখলদাররাও এটা ভালো করেই জানে। ইউক্রেন তাদেরকে এ দেশ থেকে বিতাড়িত করবে।

জেলেনস্কি বলেন, কিভাবে পাল্টা আক্রমণ চালানো হবে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো সম্ভব নয় কারণ এটা হবে দায়িত্বজ্ঞানহীন আচরণ এবং তাদের কঠোরভাবে লড়াই করে যাচ্ছে।

আরও পড়ুন: গুম-খুনের রাজনীতি শুরু করেছিল জিয়া

তিনি তার দেশের জনগণের উদ্দেশে বলেন, ইউক্রেন আগের অবস্থায় ফিরে যাচ্ছে। তিনি বলেন, খারকিভ, লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিজঝিয়া, খেরসন, ক্রিমিয়া এবং কৃষ্ণ সাগর ও আজভ সাগরে আমাদের পুরো জলসীমা আমরা অবশ্যই ফিরে পাব। তিনি বলেন, এগুলো আমাদের এবং এটাই ঘটবে। ইউক্রেনে তাদের জন্য কোনো জায়গা নেই।

এদিকে ইউক্রেন ছেড়ে রাশিয়া যাওয়া লোকজনকে আর্থিক সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর্থিক সুবিধা সংক্রান্ত একটি ডিক্রিতে শনিবার সই করেন তিনি। ডিক্রির আওতায় পেনশনভোগী, অন্তঃসত্ত্বা ও প্রতিবন্ধী ব্যক্তিরাও আর্থিক সুবিধা পাবেন বলে জানা গেছে।

আরও পড়ুন: পানির নিচে পাকিস্তানের এক-তৃতীয়াংশ

চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে যারা ইউক্রেন ভূখণ্ড ত্যাগ করতে বাধ্য হয়ে রাশিয়ায় যান, তাদের মাসিক ১০ হাজার রুবল করে পেনশন দেওয়া হবে। ডিক্রিতে আরও বলা হয়, ইউক্রেনের পাশাপাশি দোনেৎস্ক ও লুহানস্কের নাগরিকদের এই আর্থিক সুবিধা দেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা