ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পা ধরে ভোট চাইছেন ছাত্রনেতারা!

সান নিউজ ডেস্ক: কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের বিভিন্ন পদে বসতে জিততে হয় ভোটে। আর সেই ভোটে প্রার্থী হন আগ্রহী ছাত্রনেতারা। মূলত শিক্ষার্থীদের ভোট পেয়ে জেতার চেষ্টা করেন প্রার্থীরা।

আরও পড়ুন: পাকিস্তানে ত্রাণ পাঠাল তুরস্ক

তবে ছাত্র-ছাত্রীদের সেই ভোট পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বী ছাত্রনেতারা যা করেছেন সেটির ভিডিও কার্যত এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মূলত ভোট পাওয়ার জন্য শিক্ষার্থীদের পা ধরতেও ছাড়ছেন না ছাত্রনেতারা। এতে করে সৃষ্টি হয়েছে হাস্যরস। ভোটের জন্য পা ধরার সেই ভিডিও দেখে নানা মন্তব্যও অবশ্য করেছেন অনলাইন ব্যবহারকারীরা।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, কলেজের সামনের রাস্তা দিয়ে ছুটির পর বেরিয়ে যাচ্ছেন ছাত্রীরা। ঠিক এসময় আচমকায় দুই ছাত্রীর পা জড়িয়ে ধরেন ছাত্র সংসদের ভোটে দাঁড়ানো দুই প্রার্থী। মূলত পা ধরে ভোটভিক্ষা করছেন তারা।

এসময় ছাত্রীরা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেও কিছুতেই তাতে রাজি হচ্ছেন না নির্বাচনে প্রার্থী হওয়া ওই ছাত্রনেতারা। ছাত্রীদের পা ধরে রেখে সেখানে নিজেদের মাথাও স্পর্শ করছেন তারা। অন্য একজন আবার রাস্তার মধ্যেই শুয়ে পড়েছেন। রাস্তায় শুয়ে থেকে হাত জোড় করে সেখান দিয়ে যাওয়া ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ভোট চাইছেন তিনি।

টুইটারে আনসিন ইন্ডিয়ার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক এক তরুণীর পা ধরে আছেন। একপর্যায়ে ওই তরুণী হেসে হিন্দিতে বলেন, ‘হ্যাঁ (ভোট দেবো), তবে আগে পা ছাড়ুন’। ভিডিওর অন্যান্য দৃশ্যে, তৃতীয় একজনকে রাস্তায় শুয়ে ভোট দেওয়ার অনুরোধ করতে দেখা যায়।

আরও পড়ুন: থানা থেকে পালিয়ে গেল আসামি

এছাড়া ছাত্রদের পাশ দিয়ে যাওয়ার সময় অন্য একজন পুরুষ ও নারীকে হাঁটু গেড়ে ভোটের জন্য অনুরোধ করতে দেখা যায়।

আনসিন ইন্ডিয়ার টুইট করা ওই ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ‘রাজস্থান বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন নির্বাচনের সময় প্রার্থীরা রাস্তায় শুয়ে এবং তাদের পা ধরে ভোট চেয়েছেন।’

সোমবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ভারতের রাজস্থান রাজ্যের ভরতপুর জেলায় ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনা। গত শুক্রবার এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এরপর থেকে এক লাখেরও বেশি ভিউ হয়েছে সেটি।

অবশ্য ভোট চাওয়ার এই ব্যক্তিক্রমী ভঙ্গি দেখে বিভিন্ন মন্তব্য করেছেন অনলাইন ব্যবহারকারীরা। কেউ বলেছেন, ‘তারা মাটির কাছাকাছি থাকা নেতা। তাই মাটিতে লুটিয়ে পড়েছেন।’

কেউ আবার বলেছেন, ‘ভোটের জন্য এখন নেতারা ছাত্রদের পায়ে পড়ছে। ভোটের পরে ছাত্র-ছাত্রীদের নেতাদের পায়ে পড়তে হবে।’ অন্য একজন বলেছেন, ‘নেতারা পায়ে পড়ে ভোট চাইছেন দেখে ভালো লাগছে। হুমকি দিয়ে ভয় দেখিয়ে তো ভোট চাইছেন না!’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা