আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পৃথক হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে থক ঘটনায় গোলাগুলি ও আগুন সন্ত্রাসে ৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে গুলিবিদ্ধ হয়ে তিনজন প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন: তেল-চালের আমদানি শুল্ক কমলো

এছাড়া টেক্সাসে বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দেওয়ার পর পলায়নরত মানুষের ওপর গুলি চালানোর ঘটনায় আরও চারজন নিহত হয়েছেন। ডেট্রয়েটের ঘটনায় আহত হয়েছেন একজন। সোমবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন, এএফপি ও এএনআই।

প্রতিবেদেনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরে সন্দেহভাজন এক ব্যক্তি পৃথকভাবে চারজনকে গুলি করে। এতে তিনজন নিহত হয়েছেন এবং অন্যজন আহত হয়েছেন। সন্দেহভাজন ওই অপরাধীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার

মিডওয়েস্টার্ন সিটির পুলিশ প্রধান জেমস হোয়াইট গণমাধ্যমকে জানান, হামলাকারীর গুলিতে নিহত তিনজনের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। তাদেরকে রোববার ভোরে শহরের পৃথক স্থানে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

অন্যদিকে গুলিতে আহত চতুর্থ ব্যক্তি সন্দেহভাজন ব্যক্তির গাড়ির পাশে যান এবং তাকে থামতে বলেন। এরপরই সন্দেহভাজন ওই ব্যক্তি তাকে গুলি করেন বলে জানান জেমস হোয়াইট।

পুলিশ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন মারা গেছে এবং একজন বেঁচে গেছে। সন্দেহভাজন ব্যক্তির ছবি জনসাধারণের কাছে প্রকাশ করা হয়েছে। কেউ তাকে চিনতে পারলে পুলিশে জানানোর জন্য আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: বিএনপির বড় উইকেট পড়ে গেছে

অন্যদিকে টেক্সাসের হিউস্টনে এক ব্যক্তি একটি ভবনে আগুন দেওয়ার পরে সেখান পালিয়ে যাওয়া লোকদের ওপর গুলির ঘটনায় কমপক্ষে চারজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সকালে এই ঘটনা ঘটে বলে শহরের পুলিশ প্রধান ট্রয় ফিনার নিশ্চিত করেছেন।

সিএনএন জানিয়েছে, নিহত ওই চারজনের মধ্যে সন্দেহভাজন ব্যক্তিও রয়েছে বলে সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান জানিয়েছেন। মূলত পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন ওই হামলাকারী হিউস্টনের এক পুলিশ কর্মকর্তার হাতে নিহত হন।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে ৬০ কোটির বেশি আক্রান্ত

ফিনারের মতে, নিহতরা সবাই পুরুষ এবং তাদের বয়স ৪০ থেকে ৬০ বছরের মধ্যে। তিনি বলেন, ‘সন্দেহভাজন এই ব্যক্তি দুর্ভাগ্যবশত এবং খুব দুঃখজনকভাবে বেশ কয়েকজন বাসিন্দাকে আগুনের মধ্যে ফেলার চেষ্টা করে। হামলাকারী সন্দেহভাজন ওই ব্যক্তি ৪০ বছর বয়সী আফ্রিকান আমেরিকান বলে মনে করা হচ্ছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা