জাতীয়

থানা থেকে পালিয়ে গেল আসামি

সান নিউজ ডেস্ক: রাজধানীর গুলশান থানার ভেন্টিলেটর দিয়ে খাদিজা আক্তার (১৮) নামে এক আসামি পালিয়েছেন। রোববার (২৮ আগস্ট) রাতে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে ভারতের প্রতিশোধ

এর শনিবার (২৭ আগস্ট) রাতে তিনি পালিয়ে যান ওই আসামি। পালানোর পর খাদিজাকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি। খাদিজা গুলশান-২ এলাকার একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন। চুরির অভিযোগে গ্রেফতার করা হলে হাজতখানার টয়লেটের ভেল্টিলেটরের ফাঁকা দিয়ে পালিয়ে গেছেন।

গুলশান থানা সূত্রে জানা যায়, চুরির মামলায় খাদিজাকে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করে আনা হয়। শনিবার রাত সাড়ে ৮টার দিকে টয়লেটে যাওয়ার কথা বলেন তিনি। পরে একজন নারী পুলিশের পাহারায় থানা ভবনের বাইরে একটি টয়লেটে নিয়ে যাওয়া হয়। সেই টয়লেটের ভেন্টিলেটর দিয়ে পালিয়ে যান খাদিজা। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। থানার আশপাশের সিসিটিভি ফুটেজ দেখা হয়েছে। আশা করা যায় দ্রুত গ্রেফতার হবেন তিনি।

আরও পড়ুন: আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার

মামলার এজাহার থেকে জানা গেছে, গুলশান-২ এলাকার একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করছিলেন খাদিজা আক্তার। অসুস্থতার কথা বলে ১৭ আগস্ট তিনি চলে যান। ওই দিনই বাসার আলমারির ড্রয়ার খুলে দেখা যায়, সেখানে থাকা চার ভরি চার আনার স্বর্ণালংকার নেই। আরেকটি ড্রয়ারে থাকা এক লাখ ৭৫ হাজার টাকাও হারানো যায়।

এ ঘটনার পর বাসার ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, ১৬ আগস্ট বিকেল ৩টা ১২ মিনিট থেকে ৩টা ১৪ মিনিটের মধ্যে ড্রয়ার খুলে স্বর্ণালংকার ও টাকা চুরি করেন খাদিজা আক্তার। ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তার বিরুদ্ধে মামলা করা হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা