খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ( ফাইল ছবি )
জাতীয়

দেশে সারের পর্যাপ্ত মজুত আছে

সান নিউজ ডেস্ক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে সবধরনের সারের পর্যাপ্ত মজুত আছে। তিনি বলেন, একটি গোষ্ঠী প্যানিক (আতংক) সৃষ্টি করছে যে সারের অভাব। ফলে কিছু অসাধু ডিলার সুযোগ নিচ্ছেন। অহেতুক অস্থিরতা তৈরি করলে কেউই রেহাই পাবেননা বলে হুঁশিয়ারি দেন তিনি।

আরও পড়ুন: অধিকসংখ্যক রোহিঙ্গা নেওয়ার আহ্বান

রোববার (২৮ আগস্ট) বিকেলে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার এবং বিএডিসি ও বিসিআইসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, যিনি যে এলাকায় ডিলারশিপ নিয়েছেন তাকে সে এলাকায় সার বিক্রি নিশ্চিত করতে হবে। প্রতিদিন কতটুকু বিক্রি হলো, কতটুকু অবশিষ্ট থাকলো তা নিয়মিতভাবে রেজিস্টারে লিপিবদ্ধ করে কর্তৃপক্ষকে জানাতে হবে।

খাদ্যবান্ধব ও ওএমএসের চাল বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না জানিয়ে তিনি বলেন, ‌আগামী ১ সেপ্টেম্বর থেকে জেলা, উপজেলা ও পৌর এলাকায় খাদ্যবান্ধব ও ওএমএসের চাল বিতরণ কার্যক্রম শুরু হবে। এ সময় চাল বিতরণে যেন কোনো অনিয়ম না হয় তা নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব বিশ্বজুড়ে পড়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, বাংলাদেশেও তার প্রভাব পড়েছে।

আরও পড়ুন: বিএনপির বড় উইকেট পড়ে গেছে

তিনি আরও বলেন, ‌‘বিরূপ আবহাওয়া হলে আমনের উৎপাদন কম হতে পারে। সেজন্য আমরা সতর্কতা হিসেবে বিদেশ থেকে চাল আমদানি করছি। এরই মধ্যে বেসরকারি চাল আমদানির ক্ষেত্রে ১০ শতাংশ রেগুলেটরি ট্যাক্স কমিয়েছি। আজই হয়তো গেজেট জারি হবে।’

এ সময় জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসানের সভাপতিত্বে পুলিশ সুপার রাশিদুল হক, রাজশাহী আঞ্চলিক খাদ্য কর্মকর্তা ফারুখ হোসেন পাটোয়ারী, নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

জেলায় এক লাখ ১৯ হাজার ভোক্তা খাদ্যবান্ধব ও ওএমএস কর্মসূচির আওতায় স্বল্প মূল্যে চাল কেনার সুবিধা পাবেন বলে সভায় জানানো হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা