পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ( ফাইল ছবি )
জাতীয়

মানুষ সুশাসন বোঝে না উন্নয়ন বোঝে

সান নিউজ ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, গ্রামের মানুষ সুশাসন বোঝে না, উন্নয়ন বোঝে। গ্রামের মানুষ পানি, বিদ্যুৎ, ঘর, খাবার ও ভালোমতো থাকতে চায়। সুশাসন বলতে তারা সামাজিক নিরাপত্তা চায়।

আরও পড়ুন: চা বাগানে আনন্দ উল্লাস

রোববার (২৮ আগস্ট) রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে ‘দ্যা রিচার্স ফাইন্ডিংস অব দ্যা লেবার মার্কেট স্ট্যাডিজ ফর স্কিল অ্যান্ড ইম্পলয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‌এদেশে আজীবন বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ আওয়ামী লীগ সরকার দিয়েছে। তবে বর্তমানে মানুষের কিছু অসুবিধা হচ্ছে। এটাকে কেউ কেউ ইস্যু বানাতে চায়। গ্রামের মানুষের সঙ্গে আমার নিয়মিত সাক্ষাৎ হয়। তারা দুই-এক ঘণ্টার জন্য বিদ্যুতের কষ্ট সহ্য করছেন। তবে এ সমস্যা বেশিদিন থাকবে না।

মেগা প্রকল্পে বরাদ্দ কম দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‌চলমান মেগা প্রকল্পে টাকা না দিয়ে ফেলে রাখা ঠিক হবে না। তবে যেগুলো ড্রয়িং মুডে আছে, চিন্তা-চেতনায় আছে, নকশা বা পরিকল্পনার পর্যায়ে আছে সেগুলোর জন্য হয়তো আরও কিছু সময় নেব।

‌আমরা শুধু খাতা নিয়ে কাজ করি না। জনগণের মনের কথাও শুনি। পদ্মা সেতুতে মানুষ ছবি তোলে, এটা দারুণ একটা উপহার। মেট্রো রেলের জন্য মানুষ ব্যাকুল হয়ে আছে। এগুলোতে টাকা বরাদ্দ দিতেই হবে।

আরও পড়ুন: ডেপুটি স্পিকার হচ্ছেন টুকু

তিনি আরও বলেন, ২০২২ সালে আমি রংপুরে প্রাণ-আরএফএলের ফ্যাক্টরি ভিজিট করেছিলাম। আমজাদ সাহেবের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। প্রাণ বাংলাদেশে সবকিছুতেই ভালো কাজ করছে।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক (ডিজি) বিনায়ক সেনের সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরিন আফরোজ, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. মোহাম্মদ ইমদাদ উল্লাহ মিয়ান, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট-ফাইনান্স) উজমা চৌধুরী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা