জাতীয়

লরিচাপায় পুলিশ সদস্য নিহত

সান নিউজ ডেস্ক: দায়িত্ব পালনকালে রাজধানীর উত্তরায় লরির চাপায় কাজী মাসুদ (৩৮) নামে এক ট্রাফিক কনস্টেবল নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াসিন গাজী।

আরও পড়ুন: বাবা রেপিস্ট, মেয়ের আত্মহত্যা

রোববার (২৮ আগস্ট) ভোরে উত্তরা পশ্চিম থানার ৯ নং সেক্টরে দায়িত্ব পালনের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাজী মাসুদ ট্রাফিক উত্তরা পূর্ব জোনে কর্মরত ছিলেন। তিনি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার ধোপাখালী গ্রামের কাজী হেমায়েত উদ্দিনের ছেলে। তবে তিনি স্ত্রী এবং দুই মেয়ে নিয়ে দক্ষিণখান থানা এলাকায় বসবাস করতেন কাজী মাসুদ।

ইয়াসিন গাজী বলেন, ভোর আনুমানিক পৌনে ৪টার দিকে উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তাসিন পাম্পের পূর্ব পাশে দায়িত্ব পালন করছিলেন কাজী মাসুদ। এ সময় পেছন দিক থেকে একটি লরি এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে যান। পরে ওই লরির চাকার পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন: বিএনপি জোটে নেই জামায়াত

এ ব্যাপারে উত্তরা বিভাগের এডিসি (ট্রাফিক) মো. বদরুল হাসান জানান, ঘাতক গাড়ির নম্বর চট্ট মেট্রো ঢ-৮১-২৬৩৯ আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এ ঘটনায় ডেলটা থ্রিতে জিডি করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা