আন্তর্জাতিক

দুই ফিলিস্তিনি তরুণকে হত্যা

সান নিউজ ডেস্ক: ফিলিস্তিনের গাজার পশ্চিম তীরে দুটি পৃথক অভিযানে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে দুই ফিলিস্তিনি তরুণ। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় বার্তা সংস্থার পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর আল জাজিরার।

আরও পড়ুন: বঙ্গবন্ধু খুনের ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন

নিহতদের পরিচয় জানানো হয়েছে। এদের মধ্যে একজন সামের খালেদ (২৫)। তিনি নাবলুসের আল এইন শরণার্থী শিবিরে ছিলেন। অপরজন ইয়াজান আফানেহ (২৬) তিনি উম্মে আল শারায়েতের বাসিন্দা ছিলেন।

ওয়াফা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নিহত হন খালেদ। নাবলুসে বালাতা শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানে তিনি নিহত হন।

দুই ফিলিস্তিনি নিহতের বিষয়ে ইসরায়েলি বাহিনী পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, বালাতা শিবিরে অভিযান চালানো হয়েছে এবং সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়েছে।

এক টুইট বার্তায় ইসরায়েল বাহিনী জানিয়েছে, অভিযানের সময় তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপরই ইসরায়েলি সৈন্যরা পাল্টা গুলি চালায়।ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, তারা এল-বিরেহে অভিযান চালিয়েছে এবং সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত তহবিল বাজেয়াপ্ত করেছে।

আরও পড়ুন: বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ১

তিনি আরও জানিয়েছেন, ইসেরায়েলি সেনাদের লক্ষ্য করে পাথর ও ককটেল ছোড়া হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে এখন পর্যন্ত ১৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা