আগস্টে সড়কে ঝরল ৬০৩ প্রাণ
জাতীয়

আগস্টে সড়কে ঝরল ৬০৩ প্রাণ

সান নিউজ ডেস্ক: আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬০৩ জন। এছাড়াও আহত হয়েছেন দুই হাজার ৯৯০ জন। এ সময়ে মোট ৩ হাজার ৭৫৭টি দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: বঙ্গবন্ধু খুনের ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠন সেভ দ্য রোড এ তথ্য জানিয়েছে। ২৬টি জাতীয় দৈনিক, বিভিন্ন সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত-প্রচারিত তথ্যর পাশাপাশি সারাদেশে সেভ দ্য রোড’র স্বেচ্ছাসেবীদের তথ্যানুসারে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৫০ শতাংশ শিশু-কিশোর ও তরুণ। যাদের বয়স ৭ থেকে ২৫ বছর এবং অধিকাংশই শিক্ষার্থী। বাকিদের মধ্যে ২০ শতাংশ বৃদ্ধ, যাদের বয়স ষাটোর্ধ্ব। বাকি ৩০ শতাংশের বয়স ২৫ থেকে ৬০ বছর। আগস্টে ঘটা মোট সড়ক দুর্ঘটনার ৬০ শতাংশই ঘটেছে বাইকলেন না থাকা এবং সড়কপথের বেহাল দশার কারণে।

আরও পড়ুন: চীনের বিরুদ্ধে জাতিসংঘে বিস্ফোরক রিপোর্ট

প্রতিবেদনে আরও বলা হয়, বাইকলেন না থাকায় এবং দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর কারণে আগস্টে এক হাজার ৬২টি দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৭৫০ জন এবং নিহত হয়েছেন ৯২ জন। অসাবধানতা ও ঘুম ঘুম চোখে-ক্লান্তিসহ দ্রুত চালানোর কারণে গত মাসে ৮৩৯টি ট্রাক দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৫৬০ জন এবং নিহত হয়েছেন ৬৮ জন। এছাড়াও সড়কের বেহাল দশা ও বিশ্রাম না নিয়ে একটানা পরিবহন চালানোসহ বিভিন্ন কারণে বাস দুর্ঘটনা ঘটেছে ৮৯৬টি। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৯১৮ জন এবং নিহত হয়েছেন ২৫৫ জন।

পাড়া-মহল্লা-মহাসড়কে অসাবধানতার সঙ্গে চলাচলের কারণে লরি-পিকআপ-নসিমন-করিমন-ব্যাটারি চালিত রিকশা-সাইকেল ও সিএনজি দুর্ঘটনা ঘটেছে ৯৬০টি। এতে আহত হয়েছেন ৭৬২ জন এবং ১৮৮ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ১

এছাড়াও ১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত নৌপথে দুর্ঘটনা ঘটেছে ১৫৫টি। এসব দুর্ঘটনায় ৩৭৭ আহত, ১৫ জন নিহত ও ৩৪ জন নিখোঁজ রয়েছেন। আলোচ্য সময়ে রেলপথ দুর্ঘটনা ঘটেছে ১৬৬টি। এতে আহত হয়েছেন ১৭৪ জন এবং নিহত হয়েছেন ১৯ জন। এ সময়ে আকাশপথে কোনো দুর্ঘটনা না ঘটলেও বিমানবন্দরে চরম অব্যবস্থাপনার কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ জন।

আগস্ট মাসের এই প্রতিবেদনে বাইকলেন না থাকার পাশপাশি সড়কপথের বেহাল দশায় সারাদেশে সড়ক দুর্ঘটনার বাড়ার তথ্য উঠে এসেছে। পাশাপাশি এ সময়ে বেড়েছে ক্ষয়ক্ষতির পরিমাণও।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

হামে শিশু মৃত্যু: কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

হাম সংক্রমণকে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তুলনা করে,...

সোমবার ব্রাজিল দল ঘোষণা, নেইমারকে নিয়ে যা বললেন আনচেলত্তি 

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি আগামী সোমবার বিশ...

কান উৎসবে মুগ্ধতা ছড়ালেন আলিয়া

কান চলচ্চিত্র উৎসবে দ্বিতীয়বারের মতো রেড কার্পেটে...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

‘মাইশা’ ছবিতে রাশমিকা মান্দানা ফিরছেন ভিন্নরূপে

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা