জাতীয়

গুলশানে সিটি কর্পোরেশনের ভবনে আগুন

সান নিউজ ডেস্ক: গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অফিসে আগুন লেগেছে। আজ (বৃহস্পতিবার) সকাল ৭ টায় গুলশান-২ এর ৯০ নম্বর সড়কের গুলশান সেন্টার পয়েন্ট ভবনের ৮ তলায় এই আগুন লাগে।

আরও পড়ুন: বস্তিতে পুড়লো ১৮০ ঘর

রাজধানীর উত্তর সিটি কর্পোরেশন ভবনের ৮ম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

ভবনটিতে ইউনিমার্ট সুপারশপ, শেফ টেবিল রেস্টুরেন্টসহ উত্তর সিটি কর্পোরেশনের অফিস রয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, ভবনের ৮ তলায় উত্তর সিটি কর্পোরেশন ও উত্তরের মেয়র আতিকুল ইসলামের দপ্তর রয়েছে। এখান থেকেই আগুনের সূত্রপাত।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আগুনের ঘটনা শুনে প্রথমে তিনটি ও পরে একটি ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এখানে আগুনের সাথে প্রচণ্ড ধোঁয়া রয়েছে।

তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি জানতে পৃথক কমিটি করা হবে। এছাড়াও আগুনটি ইচ্ছাকৃত নাকি অন্য কোনোভাবে লেগেছে তা এখনও জানা যায়নি। আগুনে এ পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

আরও পড়ুন: শনাক্ত ৬ লাখ, মৃত্যু সাড়ে ১৭শ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানিয়েছেন ৮ তলায় লিফটের পাশে ইলেকট্রিক কন্ট্রোল রুম থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত। পুরো ফ্লোর ধোঁয়াচ্ছন্ন হয়ে আছে। ৮ তলায় রিসিপশনের পাশে এবং সামনের দিকের কয়েকটি গ্লাস ভেঙে ধোঁয়া বের করার কাজ চলছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা