জাতীয়

১৫ আগস্ট হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলবদের বিচারে কমিশন গঠনের দাবি 

সান নিউজ ডেস্ক: বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদদের নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলবদের বিচারে কমিশন গঠনের দাবি জানিয়েছে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা।

আরও পড়ুন: ফের সহজকে ২ লক্ষাধিক টাকা জরিমানা

বুধবার (৩১ আগস্ট) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের নেতৃবৃন্দ এ দাবি জানান।

এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ইরাকি প্রধানমন্ত্রীর হুমকি

রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি মুজিবুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক দীপক দেবের নেতৃত্বে অন্যান্যের মধ্যে বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মারিয়া সালাম, প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক ইসহাক আসিফ, নির্বাহী কমিটির সদস্য রিয়াজ উদ্দীন, মাহমুদুন্নবী চঞ্চল উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন ও গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন সংগঠনের নেতৃবৃন্দ।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা