জাতীয়

ফের সহজকে ২ লক্ষাধিক টাকা জরিমানা

সান নিউজ ডেস্ক: এক টিকিট দুইবার বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় রেলওয়ে টিকিট বিক্রয় সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান সহজ ডটকমকে দুই লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আরও পড়ুন: ঢাকাবাসী পরিবারকে সময় দিতে পারে না

বুধবার (৩১ আগস্ট) অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অভিযোগকারী এবং সহজের প্রতিনিধিদের উপস্থিতিতে শুনানির পর এ রায় দেয় সংস্থাটি।

সংশ্লিষ্টরা জানান, অভিযোগকারী সিরাজগঞ্জের বেলকুচির বিশ্বজিত সাহা সহজ ডটকম থেকে যে ট্রেনের টিকিট কিনেছিলেন সেটি আরেকজন ক্রেতার কাছে বিক্রি করা হয়েছিল। সেটি প্রমাণ হওয়ায় সহজকে এ জরিমানার আদেশ দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিবরণে জানা যায়, বিশ্বজিত সাহা সহজ ডটকমের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট তিনজনের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি আমলযোগ্য হওয়ায় সবপক্ষকে শুনানিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। গত ২৩ আগস্ট সবাই এতে উপস্থিত হয়ে মৌখিক বক্তব্য ও লিখিত বক্তব্য জমা দেন।

আরও পড়ুন: দুর্নীতির শীর্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা

অভিযোগকারী জানান, সহজ ডটকম থেকে ২৯ জুন 01689749364 মোবাইল নম্বর দিয়ে চিত্রা (৭৬৩) ট্রেনের ঈশ্বরদী-উল্লাপাড়া রুটের শোভন চেয়ার (জ-২৯) আসনটির টিকিট কেনেন। যাত্রার তারিখ ছিল ৩০ জুন, যার PNR-62BC19C5EA263। ট্রেনে উঠে সিটের পাশে গিয়ে অভিযোগকারী দেখতে পান, একই আসন (জ-২৯) অন্য যাত্রীর কাছেও বিক্রি করা হয়েছে। ওই যাত্রীর টিকিট স্ক্যান করে তিনি দেখতে পান, সেটির PNR-62B7CF1ACEC4C এবং মোবাইল নম্বর 01796485146। যাত্রীর নাম মো. মারুফ ইসলাম। যিনি জ-২৯ ও জ-৩০ টিকিট দুইটি যশোর থেকে উল্লাপাড়া ভ্রমণের জন্য ক্রয় করেন। অভিযোগকারী মো. মারুফ ইসলামের টিকিট পরীক্ষা করে সঠিক দেখতে পাওয়ায় ওই ট্রেনের কর্তব্যরত টিটিকে (টিকিট কালেক্টর) বিষয়টা জানালে টিটি অভিযোগকারীকে নকল টিকিট তৈরি করে ট্রেনে ভ্রমণ করছেন মর্মে দোষারোপ করেন এবং অভিযোগকারীর সঙ্গে খারাপ আচরণ করেন। আসন না পেয়ে এবং উপস্থিত ভ্রমণরত যাত্রীদের সামনে অপমাণিত হয়ে অভিযোগকারী শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েন।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত মাহাথির মোহাম্মদ

সহজ ডটকম দেওয়া মূল্যের বিনিময়ে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করার কারণে অভিযোগকারীকে টিটির খারাপ আচরণ সহ্য করে সম্পূর্ণ রাস্তা দাঁড়িয়ে থাকতে হয়েছে এবং এর ফলে সেবা প্রদানকারীর অবহেলা, দায়িত্বহীনতা বা অসতর্কতা দ্বারা অভিযোগকারীর অর্থ ও স্বাস্থ্যহানি ঘটেছে।

সহজ ডটকমের প্রতিনিধি মৌখিক বক্তব্যে ওই ট্রেনের একই টিকিট (জ-২৯) দুই যাত্রীর কাছে বিক্রি করা হয়েছে মর্মে স্বীকার করে নেন।

আরও পড়ুন: নিউইয়র্ক পৌঁছেছেন আইজিপি

সব পক্ষের মৌখিক ও লিখিত বক্তব্য এবং অন্যান্য সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহজ ডটকমকে দুই ধারায় মোট দুই লাখ ১৫ হাজার টাকা জরিমানা করে। এ জরিমানার অর্থ অনূর্ধ্ব পাঁচ কর্ম দিবসের মধ্যে পরিশোধের জন্য বলা হয় প্রতিষ্ঠানটিকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা