প্রবাস

নিউইয়র্ক পৌঁছেছেন আইজিপি

সান নিউজ ডেস্ক: সকল জল্পনা-কল্পনার পর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বুধবার (৩১ আগস্ট) স্থানীয় সময় দুপুরে তিনি নিউইয়র্ক পৌঁছান তিনি।



স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে বাংলাদেশ ডেলিগেশনের সদস্য হিসেবে ইউনাইটেড ন্যাশনস চিফ অব পুলিশ সামিটে (ইউএনকপস) অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক গেলেন ড. বেনজীর আহমেদ।

বিমানবন্দরে বাংলাদেশ ডেলিগেশন দলকে অভ্যর্থনা জানান জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও নিউইয়র্কের বাংলাদেশ কনসুলেট জেনারেলের কর্মকর্তারা ও প্রবাসী বাংলাদেশীরা। এ সময় কয়েকজনকে ‌‘জয় বাংলা’ স্লোগান দিতেও দেখা গেছে।

এদিকে, পুলিশ সদরদপ্তর জানায়, আইজিপি ড. বেনজীর আহমেদের নিউইয়র্ক সফরের খবর পেয়ে তাকে অভ্যর্থনা জানাতে বিভিন্ন পেশাজীবী সংগঠন ও দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিমানবন্দরে ছুটে আসেন।

প্রবাসী বাংলাদেশিরা তাদের প্রিয় মানুষ ড. বেনজীর আহমেদকে শুভেচ্ছা জানাতে এসে প্রটোকলের তোয়াক্কা করেননি। প্রবাসী বাংলাদেশিরা আইজিপিকে যেভাবে বরণ করেছেন তা ছিল সত্যিই অভূতপূর্ব।

আইজিপি ড. বেনজীর আহমেদ ইউএনকপসে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধি, জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন বলেও পুলিশ সদরদপ্তর জানা সূত্রে জানা গেছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা