জার্মানিতে শোক দিবস পালিত
প্রবাস

জার্মানিতে শোক দিবস পালিত

সান নিউজ ডেস্ক: জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাস যথাযথ মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে।

আরও পড়ুন: রাশিয়া থেকে জ্বালানি তেল কিনব

সোমবার (১৫আগস্ট) স্থানীয় সময় একটি হোটেলের বলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি ছিলেন জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া।

সকালে দূতাবাস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে জাতীয় পতাকা অর্ধনমিত করেন এবং জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

আরও পড়ুন: বাম জোটের হরতালের ডাক

পরবর্তীতে হোটেল ওয়ার্লডর্ফ এস্টোরিয়ার বলরুমে আয়োজিত আলোচনা অনুষ্ঠানের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সব শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন শেষে দুই দেশের জাতীয় সংগীত বাজিয়ে আলোচনা পর্বের সূচনা করা হয়। ১৫ আগস্টের নির্মম ঘটনাবলী, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও নিষ্ঠুর এ হত্যাকাণ্ডের পর বিশ্বের বরেণ্য ব্যক্তিদের অনুভূতির ওপর নির্মিত কয়েকটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয় আলোচনা সভায়।

আলোচনা সভায় বক্তারা জাতির পিতার মহীয়ান জীবন ও বাংলাদেশের জন্য তার অবদান শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

আরও পড়ুন: বরগুনায় বাড়াবাড়ি হয়েছে

সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, এই মহান নেতা বাংলার মানুষের স্বাধিকার আদায় ও আমাদের একটি মানচিত্র এবং পতাকা দেওয়ার জন্য তার সারা জীবন উৎসর্গ করে গেছেন। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু ও তার আত্মীয় পরিজনের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাবহুল ১৫ আগস্টের মতো মর্মান্তিক অধ্যায় স্বাভাবিক মানবিক বোধসম্পন্ন যে কোনো মানুষকে ব্যথাতুর করে তোলে।

পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহিদ এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী সব শহিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা