ছবি: সংগৃহীত
প্রবাস

গ্রিসে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি

সান নিউজ ডেস্ক: গ্রিসের কারপাথোস দ্বীপের কাছে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে অন্তত ৫০ জন নিখোঁজ হয়েছেন। বুধবার (১০ আগস্ট) গ্রিসের উপকূলরক্ষী বাহিনীর এক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: গণতান্ত্রিক সরকার রাষ্ট্র চালাচ্ছে

এজিয়ান সাগরে গ্রিস উপকূলের কাছে নৌকাডুবির এই ঘটনায় তল্লাশি শুরু করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী।

তিনি বলেছেন, উদ্ধার হওয়া ২৯ জনের বক্তব্য অনুযায়ী নৌকায় ৮০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তাদের মধ্যে ৫০ জন এখনও নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার নৌকাটি তুরস্ক থেকে ইতালির উদ্দেশে ছেড়ে যাওয়ার পর জাহাজডুবির এই ঘটনা ঘটেছে। নিখোঁজদের সন্ধানে গ্রিসের উপকূলরক্ষীরা তল্লাশি অভিযান শুরু করেছে।

ওই কর্মকর্তা বলেছেন, উদ্ধার অভিযানে অন্তত চারটি যান অংশ নিয়েছে। এসব জাহাজ ইতোমধ্যে এজিয়ান সাগরের দক্ষিণে তল্লাশি শুরু করেছে। এছাড়াও গ্রিসের উপকূলরক্ষী বাহিনীর একটি টহল নৌকা এবং বিমান বাহিনীর একটি হেলিকপ্টারও অভিযানে যোগ দিয়েছে।

আরও পড়ুন: বিশ্ববাজারে কমেছে শস্যের দাম

গ্রিসের উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্র নিকোস কোকালাস স্কাই রেডিওকে বলেছেন, সাগরে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটারের বেশি হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

দারিদ্রপীড়িত আফ্রিকা এবং যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে পালিয়ে উন্নত জীবনের আশায় প্রায়ই অভিবাসীরা গ্রিস উপকূল হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। ঝুঁকিপূর্ণ এই পথ পাড়ি দিতে গিয়ে শত শত অভিবাসী সাগরে ডুবে মারা যান। এই অভিবাসীদের বেশিরভাগই তুরস্ক হয়ে গ্রিসে পৌঁছান।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত পূর্ব ভূমধ্যসাগরে ডুবে অন্তত ৬৪ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের এই অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, গত ১৯ জুন গ্রিসের মাইকোনোস দ্বীপের কাছে নৌকা ডুবে অন্তত ৮ জন মারা যান। এছাড়া ডুবে যাওয়া নৌকা থেকে আরও ১০৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

আগামী ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

আসন্ন ৯ নভেম্বর বিকেলে বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। ওই...

পঞ্চগড় সীমান্তে ৮০ বোতল ফেনসিডিলসহ আটক ১

পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয়...

ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি ব্যবসায়ীরা

এলপিজি ব্যবসায়ীদের ডাকা দু’দিনের ধর্মঘট প্রত...

আজারবাইজানের শিক্ষাঙ্গনে হিজাব ঘিরে নতুন সংকট

আজারবাইজানের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার ওপর নতুন করে কড়াকড়ি আরোপের জ...

‘যুক্তরাষ্ট্রের লক্ষ্য পশ্চিম এশিয়ায় আধিপত্য প্রতিষ্ঠা’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক ইরানবিরোধী বিবৃতির কঠোর সমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা