ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্ববাজারে কমেছে শস্যের দাম

সান নিউজ ডেস্ক: ইউক্রেন থেকে ছেড়ে যাওয়া শস্যবাহী জাহাজগুলো এরই মধ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে শুরু করেছে। অন্যদিকে রাশিয়ার কৃষি রপ্তানির ওপর বিধিনিষেধ শিথিল করা হবে বলেও জানা গেছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র কোনো দলকে সমর্থন করে না

এমন খবরে সোমবার (৮ আগস্ট) বিশ্ববাজারে গম ও ভুট্টার দাম কমেছে। রাশিয়ার সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বলা হয়েছে, সোমবার বিকেলে প্রতি বুশেল গমের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে ৭ দশমিক ৬৪ ডলার হয়। তাছাড়া প্রতি বুশেল ভুট্টা ১ দশমিক ১ শতাংশ কমে ৬ দশমিক শূন্য ৩ ডলারে লেনদেন হয়েছে। গমের দাম চলতি বছরের মার্চের ১৪ দশমিক ২৫ ডলার থেকে কমে অর্ধেকে নেমে এসেছে।

গত মাসে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় মস্কো-কিয়েভের মধ্যে শস্য রপ্তানির চুক্তি সই হয়। এরপর থেকে দাম ক্রমাগতভাবে হ্রাস পাচ্ছে।

সোমবার পর্যন্ত কৃষি পণ্য বহনকারী মোট ১০টি জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়েছে। প্রথম জাহাজ পোলারনেট এরই মধ্যে ইস্তাম্বুলের কাছে ডেরিন্স বন্দরে পৌঁছেছে। ১২ হাজার টন ভুট্টা বোঝাই জাহাজটি ৫ আগস্ট প্রথম ইউক্রেন ছেড়ে যায়।

ইউক্রেন ও রাশিয়া বিশ্বে প্রধান গম সরবরাহকারী দেশ। দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী খাদ্য পণ্যটির দাম বেড়ে যায়। জাতিসংঘের মধ্যস্থতায় তুরস্কে দেশ দুইটির মধ্যে চুক্তি সই হয়েছে, যাতে নিরাপদে শস্যবাহী জাহাজ ইউক্রেনের বন্দর ছাড়তে পারে।

আরও পড়ুন: এখনো কেউ মারা যায়নি!

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা