ভারতের পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় নিহত ৯
আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূমের মল্লারপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৮ জনই নারী। অপরজন চালক।

আরও পড়ুন : ‘গণতন্ত্র মঞ্চ’ একটি গুরুত্বহীন জোট

মঙ্গলবার (৯ আগস্ট) বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানিয়েছেন, মৃতরা সবাই অটোর যাত্রী ছিলেন। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে রামপুরহাট থানার পুলিশ। সেখানে এসেছেন এসডিপিও। দুর্ঘটনার কারন জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

জানা গেছে, রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন তেলডা গ্রামের কাছে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। একটি অটোতে করে চাষের কাজ সেরে বাড়ি ফিরছিলেন ৯ জন।

আরও পড়ুন : বিহারের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

সেই সময় রামপুরহাট থেকে সিউড়ির দিকে আসছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি বাস। তার সঙ্গেই ধাক্কা লাগে অটোর। ঘটনাস্থলে প্রাণ হারান অটোর সকল যাত্রী।

পুলিশ জানিয়েছে, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় অটোচালককে রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

আরও পড়ুন : হেলিকপ্টার দুর্ঘটনায় র‌্যাব কর্মকর্তার মৃত্যু

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মৃতদের বাড়ি রামপুরহাট ১ নম্বর ব্লকের পারকান্দি গ্রামে। তারা দলবেঁধে ধান রোপণের কাজ সম্পন্ন করে গ্রামে ফিরছিলেন। ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা