ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফের ইসরায়েলি হামলায় হতাহত ৪২

সান নিউজ ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি হামলায় ৪২ ফিলিস্তিনি হতাহত হয়েছেন। মঙ্গলবার (৯ আগস্ট) নাবলুস এলাকার একটি বাড়িতে অভিযান চালানোর সময় হামলার ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: খুলল মাল‌য়ে‌শিয়ার শ্রমবাজার

এ হামলার ঘটনায় নিহত হয়েছেন দু’জন। নিহতদের একজন স্থানীয় একটি সশস্ত্র মিলিশিয়া বাহিনীর কমান্ডার। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।

মঙ্গলবার (৯ আগস্ট) অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে একটি বাড়িতে অভিযান চালানোর সময় ইসরায়েলি বাহিনীর হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে মঙ্গলবার বার্তাসংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা তিনদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর রোববার গভীর রাতে যুদ্ধবিরতির ঘোষণা দেয় ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ। তবে এর আগেই ইসরায়েলের হামলায় প্রাণ হারান ৪৪ জন ফিলিস্তিনি। গাজা সীমান্তে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে গুরুতর সংঘর্ষের অবসানের দু’দিন পর পশ্চিমতীরে ইসরায়েলের হামলায় হতাহতের এই ঘটনা ঘটল।

এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, নাবলুসের পুরোনো শহরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ করেছেন ফিলিস্তিনিরা। পরে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের এই হামলায় অন্তত ৪০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

আরও পড়ুন: সাগরে ৩ নম্বর সতর্কতা জারি

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘নাবলুস শহরে সন্ত্রাসী ইব্রাহিম আল-নাবুলসি নিহত হয়েছে। তার বাড়িতে অবস্থানকারী আরেক সন্ত্রাসী’ও মারা গেছে।

এএফপি বলছে, আল-আকসা শহীদ ব্রিগেডের একজন কমান্ডার ছিলেন নাবুলসি। এই সংগঠনটি পশ্চিম তীরের প্রধান সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে একটি যা ক্ষমতাসীন ফাতাহ পার্টির অধীনে কাজ করে।

বার্তাসংস্থাটি দাবি করেছে, ফিলিস্তিনিরা ইসরায়েলি সৈন্যদের দিকে ঢিল ছুড়লে নাবলুসের অন্যান্য অংশেও ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক ডজন ইসরায়েলি সামরিক যান নিয়ে আসা হয় এবং পশ্চিম তীরের অন্যতম বৃহত্তম এই শহরে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় ভারী গুলির শব্দ শোনা যায়।

আরও পড়ুন: শিয়ালদহ যাবে দার্জিলিং মেইল

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ‘সেনাবাহিনীকে লক্ষ্য করে পাথর ও বিস্ফোরক ছুঁড়ে মারার পর কিছু সংখ্যক মানুষের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পরে তাদের ছত্রভঙ্গ করতে গুলিবর্ষণ করে নিরাপত্তা কর্মীরা। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।’ তবে সংঘর্ষে ইসরায়েলি সেনাবাহিনীর কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে তারা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা