কৃষ্ণাঙ্গ হত্যায় ৩ শ্বেতাঙ্গের যাবজ্জীবন
আন্তর্জাতিক

কৃষ্ণাঙ্গ হত্যায় ৩ শ্বেতাঙ্গের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ মুসলিম যুবককে গুলি করে হত্যার দায়ে শ্বেতাঙ্গ পিতা-পুত্র সহ আরেক শ্বেতাঙ্গকে জাতিগত বিদ্বেষের জন্য ৩৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

আরও পড়ুন : জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান

দেশটির উপকূলীয় শহর ব্রাংস্কউইকের আদালত স্থানীয় সময় সোমবার এ রায় ঘোষণা করেছেন। খবর রয়টার্স ও বিবিসির।

মামলার ময়নাতদন্তে বলা হয়েছে, আরবেরিকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোঁড়া হয়, এর মধ্যে দুটি গুলি তার বুকে ও একটি হাতে লাগে।

আরও পড়ুন : ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

শ্বেতাঙ্গদের হাতে নিরস্ত্র আরবেরির নিহতের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রজুড়ে সমালোচনার ঝড় উঠেছিল।

এরপর অভিযুক্ত ৩ জনকে আটক করে পুলিশ। ম্যাকমাইকেলের ব্যাপারে অভিযোগ ছিল হত্যা ও নির্যাতনের। ব্রায়ানের ব্যাপারে অভিযোগ ছিল হত্যা ও অবৈধভাবে আটক করার।

আরও পড়ুন : শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু

যাবজ্জীবন পাওয়া দুজন হলেন, সাবেক মার্কিন কোস্টগার্ড সদস্য ও মেকানিক ট্রাভিস ম্যাকমিশেল (৩৫), তার বাবা সাবেক পুলিশ কর্মকর্তা জর্জ ম্যাকমিশেল (৬৬)।

এছাড়া এ হত্যাকাণ্ডে সহায়তা করায় তাদের প্রতিবেশী মেকানিক ইউলিয়াম রডি ব্রায়ানকে (৫২) আদালত বর্ণবাদের অভিযোগে ৩৫ বছরের কারাদণ্ড দিয়েছেন।

আরও পড়ুন: লঞ্চ-বাল্কহেড সংঘর্ষে নিখোঁজ ২

প্রসঙ্গত, ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি জর্জিয়ার ব্রুনসউইক শহরে সকালে হাঁটতে বের হলে ২৫ বছর বয়সি আহমদ আরবেরিকে চোর ভেবে ধাওয়া করা হয়। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে মারাত্মক আহত অবস্থায় আরবেরিকে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

সান নিউজ/ এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা