ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি
আন্তর্জাতিক

ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। এ সময় এফবিআইয়ের এক এজেন্ট তার বাড়ির একটি সেফ ভেঙে ফেলেছেন বলে অভিযোগ করেছেন রিপাবলিকান এ নেতা।

আরও পড়ুন : শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু

গত সোমবার (৭ আগস্ট) ফ্লোরিডায় তার বিলাসবহুল মার-এ-লাগো রিসোর্টে এই অভিযান চালানো হয়। বিবিসি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, পাম বিচে মার-এ-লাগো ‘এফবিআই এজেন্টদের একটি বড় দল দখল করেছিল’।

আরও পড়ুন : কখন কোথায় লোডশেডিং

অভিযানটি ট্রাম্পের অফিসিয়াল কাগজপত্র নিয়ে তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট ছিল বলে জানা গেছে।

২০২৪ সালে ট্রাম্প তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে লড়তে যাচ্ছেন, এমন সম্ভাব্য খবর সামনে আসার পরই মূলত ট্রাম্পের বিরুদ্ধে আইনপ্রয়োগকারী বাহিনীর তদন্ত শুরু করে।

বিবিসির মার্কিন পার্টনার সিবিএস নিউজের মতে, অভিযানের সময় ট্রাম্প নিউইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারে ছিলেন।

আরও পড়ুন : চীনে নিযুক্ত মিয়ানমার রাষ্ট্রদূতের মৃত্যু

ট্রাম্প জানান, তিনি সব সরকারী সংস্থার সাথে সহযোগিতা করেছিলেন তাই তার বাড়িতে এমন অঘোষিত অভিযানের কোন প্রয়োজন ছিল না।
তিনি আরও জানান, তাকে হোয়াইট হাউসে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়ার জন্যেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

ট্রাম্প অভিযোগ করে বলেন, এই ধরনের হামলা শুধুমাত্র তৃতীয় বিশ্বের দেশগুলোতেই ঘটতে পারে। দুঃখজনকভাবে, আমেরিকা এখন সেই দেশগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে, এমন পর্যায়ে দুর্নীতিগ্রস্ত যা আগে দেখা যায়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা