আন্তর্জাতিক

ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : দখলকৃত পশ্চিমতীরের একটি শরণার্থী শিবিরে অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

আরও পড়ুন : বিদেশিদের পেছনে ছুটে লাভ নেই

শুক্রবার (১১ আগস্ট) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অভিযানের সময় গুলির পাশাপাশি কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বাহিনীটি। আশপাশে মোতায়েন করে স্নাইপার। এতে শুক্রবার সকালের দিকে তুলকারেম শরণার্থী শিবিরে মোহাম্মাদ জারাদ (২৩) নামে একজন নিহত হন।

আরও পড়ুন : সিরিয়ায় হামলায় ২৩ সেনা নিহত

বুকে গুলি লাগার পর জারাদকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

হাসপাতালের পরিচালক আমিন খাদের জানান, এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন।

আরও পড়ুন : অগ্নি সন্ত্রাসীদের মানুষ চিনে ফেলেছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ওপর আধিপত্য বিস্তারকারী ফাতাহ পার্টি জানিয়েছে, জারাদ তাদের সংগঠনের একজন সদস্য ছিলেন, কিন্তু যোদ্ধা নয়।

ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের সশস্ত্র সামরিক শাখার সঙ্গে সম্পৃক্ত তুলকারেম ব্রিগেড বলেছেন, পাল্টা হামলার মাধ্যমে ইসরায়েলকে জবাব দেওয়া হয়েছে।

তবে এ ব্যাপারে ইসরায়েলি বাহিনী বা ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো কোনো মন্তব্য করেনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা