সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

সিরিয়ায় হামলায় ২৩ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় সেনাবাহিনীর সদস্যদের বহনকারী একটি বাসে হামলায় ২৩ সিরীয় সেনার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : শেখ হাসিনাকে ভারতের আমন্ত্রণ

শুক্রবার (১১ আগস্ট) যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ‘বৃহস্পতিবার আইএসের সদস্যা সেনাবাহিনীর বাসে এ হামলা চালিয়েছে। এতে ২৩ জন সেনা নিহত ও ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে দাবানল, নিহত বেড়ে ৫৩

এছাড়া আরও কয়েকজন সেনা নিখোঁজ রয়েছে বলেও জানায় সংস্থাটি।

একটা সময় সিরিয়ায় শক্তিশালী অবস্থান তৈরি করতে সমর্থ হলেও ২০১৯ সালে আইএস তাদের নিয়ন্ত্রিত সর্বশেষ এলাকাটিও হারায়। এরপর এ জঙ্গি গোষ্ঠীর সদস্যরা আত্মগোপনে চলে যান। আর তারাই মাঝে মাঝে এমন বিক্ষিপ্ত হামলা চালান।

আরও পড়ুন : চীনে ভয়াবহ বন্যা, নিহত ২৯

সাম্প্রতিক সময়ে আইএসের সদস্যরা সিরিয়ার উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলে হামলা বাড়িয়ে দিয়েছে।

গত সপ্তাহে আইএসের হামলায় রাকা প্রদেশে দশ সিরীয় সেনা ও সরকারপন্থি যোদ্ধা নিহত হন। একটা সময় রাকায় আইএসের শক্তিশালী অবস্থান ছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা