ছবি: সংগৃহীত
জাতীয়
জি-২০ সম্মেলন

শেখ হাসিনাকে ভারতের আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক: জি-২০ (গ্রুপ অব টুয়েন্টি) সম্মেলনের ১৮ তম আসরে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

আরও পড়ুন: দুর্নীতির টাকা জব্দ করলে খুশি হবো

বৃহস্পতিবার (১০ আগস্ট) আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সভাপতি মণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক এক সংবাদ সম্মেলনে জানান, এ মুহূর্তে বাংলাদেশ-ভারত সম্পর্ক অনেক উঁচুতে অবস্থান করছে। সর্বশেষ আওয়ামী লীগের দ্বিপক্ষীয় সফরের কারণে এ সম্পর্কে আরও মজবুত হয়েছে।

এ জন্য আগামী সেপ্টেম্বর মাসে ভারতে অনুষ্ঠিতব্য জি-২০ র্শীষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

আরও পড়ুন: জনগণের আন্দোলনের মুখেই পতন

প্রসঙ্গত, সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আওয়ামী লীগের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল দেশটিতে সফর করেন। ঐ সফরের বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মেরিনা জামান এবং অ্যারোমা দত্ত এমপি উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা