ছবি: সংগৃহীত
প্রবাস

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

সান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশি দুই তরুণ। একটি দোকানে আইসক্রিম কিনতে যাওয়ার পথে এ দুর্ঘটনায় পড়েন তারা। এ ঘটনায় আহত হয়েছেন তাদের আরও তিন বন্ধু।

আরও পড়ুন: পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা দরকার

নিউজার্সির বাংলাদেশি অধ্যুষিত প্যাটারসন শহরে শুক্রবার রাতে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন বস্টনের এমআইটিতে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র শাহরিয়ার উদ্দিন আহমেদ (১৯) এবং অন্যজন ইউনিভার্সিটি অব সাউথ ক্যালিফোর্নিয়ার কম্পিউটার সায়েন্সের ছাত্র শাকিল আলী (১৯)। আহতরা হলেন তাহমিদুর চৌধুরী (১৯), সুব্রত চৌধুরী (১৯) এবং যসোয়া রিভারা (১৮)।

হতাহতরা একটি পিচে ছিলেন, দোকানে আইসক্রিম কিনতে যাওয়ার পথে তাদের সঙ্গে একটি মার্সিডিজ গাড়ির সংঘর্ষ হয় বলে নিউজার্সি রাজ্যের প্যাসেইক কাউন্টি প্রসিকিউটর এবং লিটল ফলস পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ

ঘটনাস্থলেই শাহরিয়ারের মুত্যু হয়। পাশের সেন্ট যোসেফ ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়ার পর মারা যান শাকিল। বাকি তিনজন ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

নিহত শাহরিয়ারের মা-বাবা সিলেটের এবং শাকিলের মা-বাবা পাবনা থেকে যুক্তরাষ্ট্রে এসে বসতি গড়েন প্যাটারসন শহরে। এক সঙ্গে দুই তরুণকে হারিয়ে প্যাটারসন শহরের বাঙালিদের মধ্যে শোকের ছায়া নেমেছে।

নিহত শাহরিয়ার ‘সবুজ বাংলা’ টিভির টেকনোলজি ডিরেক্টর ছিলেন। প্যাটারসন এলাকার কংগ্রেসম্যান বিল প্যাসক্রলের নামে তিনি একটি অনলাইন টিউটোরিং অ্যাপ চালু করেছেন হোমওয়ার্কে সহযোগিতার জন্যে। শাকিল ছিলেন ইউনিভার্সিটিতে ‘ফিউচার বিজনেস লিডারস অব আমেরিকা’র প্রেসিডেন্ট। এটি হচ্ছে ইউনিভার্সিটির নেতৃস্থানীয় একটি কর্মসূচি, যেটি রবোটিক্স এবং ইঞ্জিনিয়ারিং ক্লাবের পরিপূরক।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

এদিকে, নিহতদের দাফন এবং আহতদের চিকিৎসায় তাৎক্ষণিক সহযোগিতার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পাঁচ জনের বন্ধুরা ‘গো ফান্ড ফর মি’ একাউন্ট খুলেছেন। ৩০ হাজার ডলার সংগ্রহের লক্ষ্যে খোলা এই একাউন্টে রোববার (২১ আগস্ট) দুপুর পর্যন্ত ২৫৬ জন ছাত্র-ছাত্রী ১৫ হাজার ৫৪৫ ডলার দিয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা