মেয়ের আত্মহত্যা, বাবা গ্রেফতার
জাতীয়

মেয়ের আত্মহত্যা, বাবা গ্রেফতার

সান নিউজ ডেস্ক: রাজধানীর দক্ষিণখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজানা মুসাদ্দিকার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা ঘটনায় প্ররোচনার মামলায় অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আরও পড়ুন: ঢাকাবাসী পরিবারকে সময় দিতে পারে না

বুধবার দুপুরে (৩১ আগস্ট) ময়মনসিংহের গফরগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাবের একটি দল।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: ইরাকের প্রধানমন্ত্রীর হুমকি

তিনি জানান, ঘটনার পর আসামি ঢাকা থেকে পালিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে আত্মগোপনে যায়। সানজানার মায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত বাবা শাহিন আলমকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, গত ২৭ আগস্ট দুপুরে দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন সানজানা মোসাদ্দেক। সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই সানজানার মা বাদী হয়ে মামলা করেন। মামলায় ওই শিক্ষার্থীর বাবা শাহীন আলমকে আসামি করা হয়।

আরও পড়ুন: স্কুলছাত্রী অপহরণ, যুবক গ্রেফতার

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্রী শনিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আত্মহত্যা করেছেন বলে দক্ষিণখান থানা পুলিশ নিশ্চিত করে। আত্মহত্যার আগে সানজানা তার বাবা শাহীন ইসলামের বিরুদ্ধে একটি সুইসাইড নোট লিখে গেছেন।

সুইসাইড নোটে তিনি লেখেন, ‘আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। একটা ঘরে পশুর সঙ্গে থাকা যায়। কিন্তু অমানুষের সঙ্গে না। একজন অত্যাচারী রেপিস্ট যে কাজের মেয়েকেও ছাড়ে নাই। আমি তার করুণ ভাগ্যের সূচনা।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা