প্রতীকী ছবি
সারাদেশ

স্কুলছাত্রী অপহরণ, যুবক গ্রেফতার

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করায় হাফিজুর রহমান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে হরিপুর থানা পুলিশ।

আরও পড়ুন: বঙ্গবন্ধু সকল মানুষের সম্পত্তি

মঙ্গলবার (৩০ আগস্ট) রাত পৌনে ১২টায় হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে হাফিজুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃত হাফিজুর রহমান কুড়িগ্রাম জেলার উলিপুর থানার মধুপুর গামের আজাদ আলীর ছেলে।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ২ সপ্তাহ আগে অপহরণের শিকার ওই স্কুল ছাত্রীর বাবা হরিপুর থানায় একটি অপহরণের অভিযোগ করেন। তার অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে কুড়িগ্রামের উলিপুর থানার মধুপুর এলাকা থেকে অপহৃত ওই স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ডেসটিনি চেয়ারম্যান হারুনের জামিন

তিনি আরও বলেন, কিছুদিন আগে হরিপুরে একটি ব্রিজ নির্মাণের কাজ চলছিল। সেখানে হাফিজুর রহমান শ্রমিক হিসেবে কাজ করতো। ৩ মাস আগেও একবার ওই মেয়েকে অপহরণ করে নিয়ে যায় হাফিজুর। এ বিষয়ে মেয়ের বাবা থানায় অভিযোগ করলে গত একমাস আগে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। আবার ২ সপ্তাহ আগে একইভাবে ওই মেয়েটিকে অপহরণ করে হাফিজুর। পরে মেয়ের পরিবার আবারও থানায় অভিযোগ করলে অপহৃত মেয়েকে উদ্ধার ও অপহরণকারী হাফিজুলকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি তাজুল ইসলাম।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

বিএনপি নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছ...

সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে...

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

পাথুরে মরুভূমিতে পরিণত হচ্ছে সুইজারল্যান্ড!

তীব্র গরমে চোখের পলকে যেন রূপ বদলাচ্ছে আল্পস পর্বতমালার দেশ সুইজারল্যান্ড। নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা