সারাদেশ

বেগমগঞ্জে ১৪৪ ধারা জারি

নোয়াখালী প্রতিনিধি: আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে নোয়াখালীর বেগমগঞ্জ। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে এ পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

আগামীকাল বুধবার ভোর সকাল ৬টা থেকে রাত ৮ পর্যন্ত উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার।

মঙ্গলবার বিকেল ৪টা ১৫মিনিটের দিকে এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম।

তিনি জানান, আগামীকাল বুধবার বেগমগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বেগমগঞ্জ স্টেডিয়াম মাঠে বিকেল ৩টার দিকে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। একই স্থানে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরাও তাদের সমাবেশ ঘোষণা করেছেন। একই স্থানে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা বিএনপি সমাবেশ ঘোষণা করায় বিষয়টি স্থানীয় উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হওয়ায় সরকারি সম্পদের রক্ষা, জালমালে নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলার স্বার্থে ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধি আইনের প্রদত্ত ক্ষমতা বলে বুধবার ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায়" ১৪৪ ধারা জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, ১৪৪ ধারা বলবৎ থাকাকালীন স্টেডিয়াম এলাকাসহ চৌমুহনী পৌরসভার কোন স্হানে কোন পক্ষ সভা, সমাবেশ, মিছিল বা জমায়েত অথবা আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটে এমন কিছু কেউ করতে পারবেনা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা