সারাদেশ

ইয়াবাসহ দুই কারবারি আটক

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫ হাজার ৯৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: উড়ন্ত আফগানের সামনে বাংলাদেশ

আটককৃতরা হলো, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চর রামাইন এলাকার মৃত পামছা শেখের ছেলে মোঃ আঃ সালাম (৩৫) ও বগুড়া জেলার সোনাতলা থানার শালিকা এলাকার নজরুল ইসলামের মেয়ে শারমিন আক্তার শিফা (৩৫)।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাস এলাকায় র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৯৮০ পিস ইয়াবা ও নগদ ২০ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বিএনপি-জামায়াতের এই ঐক্য ভাঙার নয়

জিজ্ঞাসাবাদে আটকৃকতরা জানায়, তারা মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহপূর্বক টাঙ্গাইল জেলার সদর থানা এলাকাসহ বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা