উড়ন্ত আফগানের সামনে নতুন বাংলাদেশ
খেলা
এশিয়া কাপ

উড়ন্ত আফগানের সামনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ টি-টোয়েন্টি দলকে বদলে দিতে এশিয়া কাপের ঠিক আগ মুহুর্তে নেতৃত্বের ভার অভিজ্ঞ তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের হতে তুলে দেয়া হয়েছে।

আরও পড়ুন : বিএফআইইউ প্রধানকে হাইকোর্টে তলব

পাশাপাশি কোচ রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টির দায়িত্ব থেকে সরিয়ে তার জায়গায় ‘টেকনিক্যাল কনসাল্টেন্ট’ শ্রীধরন শ্রীরামকে দায়িত্ব দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) এশিয়া কাপের ম্যাচ দিয়ে সাকিব-শ্রীরাম জুটির হাত ধরেই নতুন যুগের আশায় বুক বাঁধছে বাংলাদেশ।

যদিও কাজটা সহজ নয়। তবুও শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে মঙ্গলবার সাকিবদের প্রতিপক্ষ আফগানিস্তান, যারা শ্রীলঙ্কাকে রীতিমতো গুঁড়িয়ে দিয়ে দুর্দান্তভাবে এশিয়া কাপের শুরু করেছে।

আরও পড়ুন : পানির নিচে পাকিস্তানের এক-তৃতীয়াংশ

ম্যাচটি দিয়ে বাংলাদেশ তো বটেই, এশিয়া কাপের বাকি প্রতিপক্ষকেও একটা বার্তা দিয়ে দিয়েছে মোহাম্মদ নবীর আফগানিস্তান।

সাম্প্রতিক ফর্ম বাংলাদেশের পক্ষে কথা মোটেও বলছে না। কারন, শেষ ৫ টি-টোয়েন্টি ম্যাচে লাল সবুজের প্রতিনিধিরা একটি ম্যাচে জয় পেয়েছে। পাশাপাশি রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সিরিজ হারের দুঃস্মৃতির দগদগে ক্ষত।

আরও পড়ুন : গুম-খুনের রাজনীতি শুরু করেছিল জিয়া

অপরদিকে আফগানিস্তান শেষ পাঁচ ম্যাচে তিনটিতে জয় পেয়ে উড়ন্ত অবস্থায় ফুরফুরে মেজাজে রয়েছে। মুখোমুখি লড়াইয়েও আফগানিস্তান বেশ এগিয়ে। নয়টি লড়াইয়ের মধ্যে কাবুলিরা জিতেছে ৫ ম্যাচে, আর বাংলাদেশের জয় ৩টি, একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

আফগান স্পিন জুটি রশিদ খান আর মুজিব উর রহমান তো রয়েছেনই, দলের এখন ফজলহক ফারুকি নামের এক পেসারও আছেন। যিনি শেষ মার্চে বাংলাদেশকে বেশ ভুগিয়েছেন।

আরও পড়ুন : বাগদাদে সহিংসতায় নিহত ২০

ফজল হক এবারের এশিয়া কাপের শুরুর ম্যাচেও দারুণ ছন্দে দেখা গেছে। এই তিনজনকে দারুণ সঙ্গই দিচ্ছেন মোহাম্মদ নবী আর নাভিন উল হকরা। ফলে আফগানদের বোলিং বিভাগ রীতিমতো দুর্ভেদ্য দুর্গই হয়ে আছে।

আফগানরা ব্যাটিংয়ে কী করতে পারে, সেটার একটা নমুনাও দেখা গেছে প্রথম ম্যাচে। পাওয়ারপ্লেতে রহমানউল্লাহ গুরবাজ আর হজরতউল্লাহ জাজাই মিলে তুলেছিলেন ৮৩ রান।

আরও পড়ুন : জ্বালানি তেল উত্তোলন বন্ধ

তাদের দিয়ে শুরু করে নবী, রশিদ আর আটে নামা আজমতউল্লাহ ওমারজাই গিয়ে শেষ হয় আফগানদের ব্যাটিং লাইন আপ। তাদের লাইন আপ যে যথেষ্ট গভীর, তার একটা আন্দাজ মেলে এ থেকে।

এদিকে নতুন অধিনায়ক সাকিবের অধীনে নতুন শুরুর আশায় আছে বাংলাদেশ। সাকিব-শ্রীরামের হাত ধরে ‘নতুন’ বাংলাদেশ নিশ্চয়ই চাইবে আফগান ধাঁধার সমাধান করে জয়ের ধারায় ফিরতে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা