জাপানকে হারিয়ে স্পেনের শিরোপা জয়
খেলা

জাপানকে হারিয়ে স্পেনের শিরোপা জয়

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার সুযোগ ছিল। অপরদিকে প্রতিশোধের মিশনে নেমেছিল স্পেন। অবশেষে প্রতিশোধের আগুনেই পুড়ে ছাই হলো জাপানের মেয়েরা।

আরও পড়ুন : মিয়ানমার রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ

জাপানকে হারিয়ে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শিরোপা ছিনিয়ে নিলো স্পেন।

২০১৮ সালের অনুর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের ফাইনালে জাপানের কাছে ৩-১ ব্যবধানে হেরে শিরোপা জয়ের স্বপ্ব ভঙ্গ হয় স্পেন অনুর্ধ্ব-২০ নারী দলের।

আজ একই ব্যবধানে ফাইনালে জাপানকে হারিয়ে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ জিতল স্পেন! সে হিসেবে অনুর্ধ্ব-২০ নারী দল ম্যাচে শিরোপা জয়ের পাশাপাশি জাপানের বিপক্ষে ২০১৮ সালে হেরে যাওয়ার প্রতিশোধটাও নিয়ে নিলো স্পেন।

আরও পড়ুন : নিবন্ধন পাবে না জামায়াত

কোস্টারিকার সান হোসের স্তাদিও নাসিওনালে ম্যাচের ১২ মিনিটে মারিয়া গাবারোর গোলে প্রথম এগিয়ে যায় স্পেন। এরপর ৫ মিনিটের মধ্যে পারালুয়েলোর জোড়া গোলে ব্যবধান ৩–০ করে স্পেন।

২২তম মিনিটে একক নৈপুণ্যে প্রথম গোলটি করেন পকরালুয়েলো এ বছরই বার্সেলোনায় নাম লেখানো এই উইঙ্গার ২৭তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন।

৩–০ গোলে পিছিয়ে পড়া জাপান এরপর অনেক চেষ্টা করেও গোলের দেখা পাচ্ছিল না। অবশেষে ৪৭ মিনিটে গোল করে ব্যবধান কমান সুজু আমানো।

আরও পড়ুন : কমছে জ্বালানি তেলের দাম

এ হারে অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে টানা ৯ ম্যাচেই থেমে গেল জাপানের মেয়েদের জয়যাত্রার ধারা। ২০১৮ সালের ফ্রান্স বিশ্বকাপে জাপানের মেয়েরা সর্বশেষ হেরেছিল। সেবার গ্রুপ পর্বের হারটি ছিল স্পেনেরই কাছে।

টুর্নামেন্টের সেরা হয়েছেন জাপানের ফরোয়ার্ড মাইকা হামানো। আর ৮ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা স্পেনের গাবারো।

আরও পড়ুন : আন্দোলনের নামে সশস্ত্র মহড়া দিচ্ছে বিএনপি

১২ বছরের মধ্যে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের এক আসরে এই প্রথম কোনো খেলোয়াড় ৭ গোলের চেয়ে বেশি করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা